1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

নিখোঁজের ৪ দিন পর শ্রীবরদীতে ইজিবাইক চালকের অর্ধগলিত লাশ উদ্ধার

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪

শ্রীবরদী (শেরপুর) : নিখোঁজের চারদিন পর শেরপুরের শ্রীবরদী থেকে শহিদ মিয়া (১৮) নামে এক ব্যাটারিচালিত ইজিবাইক চালকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার গোশাইপুর ইউনিয়নের গিলাগাছা-কুচনিপাড়া সড়কে ব্রিজের পাশে একটি ধান ক্ষেত থেকে ওই লাশ উদ্ধার করা হয়। নিহত শহিদ মিয়া জেলার নালিতাবাড়ী উপজেলার নন্নী এলাকার অলি মাহমুদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নালিতাবাড়ি উপজেলার নন্নী এলাকার শহিদ মিয়া গত বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) প্রতিদিনের মতো বাড়ি থেকে ব্যাটারিচালিত ইজিবাইক নিয়ে বের হয়। এরপর থেকেই সে নিখোজঁ ছিল। পরিবারের লোকজন তাকে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পায়নি। পরদিন শুক্রবার তার পরিবারের লোকজন এ বিষয়ে নালিতাবাড়ী থানায় সাধারণ ডায়েরি করেন।

একপর্যায়ে সোমবার সন্ধ্যায় শ্রীবরদী উপজেলার গিলাগাছা কুচনিপাড়া সড়কে ব্রিজের পাশের একটি ধান ক্ষেতে একটি অর্ধগলিত লাশ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এসময় লাশটি নিখোঁজ শহিদ মিয়ার বলে শনাক্ত করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার জাহিদ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওই ঘটনায় নিহতের স্বজনরা মামলা দিলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com