1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৫ অপরাহ্ন

নালিতাবাড়ীতে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

  • আপডেট টাইম :: বুধবার, ২ অক্টোবর, ২০২৪

আসিফ আমানুল্লাহ: শেরপুরের নালিতাবাড়ীতে জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) উপজেলা উপজেলা প্রসাশন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার যৌথ আয়োজনে দিবসটি পালিত হয়।

এ উপলক্ষে উপজেলা হলরুম তেপান্তরে আয়োজিত এক আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদ রানা।

সাবেক জেলা পরিষদ সদস্য নুহেলিকা দিব্রার সঞ্চালনায় বক্তব্য রাখেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আমিনুল ইসলাম, সনাক সদস্য আবুল হোসেন খান, ইউনিসেফ কর্মকর্তা ওয়াহিদুজ্জামান,পারি সংস্থার জেনি দারিং প্রমুখ।

একই দিনে ওই হলরুমে সচেতন নাগরিক কমিটি সনাকের সহযোগিতায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়। এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সনাক, এসিজি, ইয়েস সদস্য ও টিআইবির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com