1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

পারিবারিক কলহ: ঝিনাইগাতীতে কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধার

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪

ঝিনাইগাতি (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতীতে মোস্তফা (৪৫) নামে এক কৃষকের রহস্যজনক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে। নিহত মোস্তফা উপজেলার নলকুড়া ইউনিয়নের উত্তর ভারুয়া গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে এবং দুই মেয়ে ১ ছেলের জনক।

এলাকাবাসী ও পুলিশ জানায়, বুধবার দুপুরে পারিবারিক কলহের জের ধরে মোস্তফা, মোস্তফার স্ত্রী আরমিনা এবং মোস্তফার ভাই মোজাহারের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে মোস্তফা দা দিয়ে তার ভাই মোজাহারের ঘরের বেড়া কেটে দেয়। এর জেরে মোস্তফার স্ত্রী আরমিনা রাগ করে তিন সন্তান নিয়ে ওইদিন বিকেলে শেরপুর সদরের কামারেরচর বাবার বাড়ি চলে যায়।

এদিকে বৃহস্পতিবার সকালে মোস্তফাকে তার নিজ বসতঘরের ধর্ণার সাথে ফাঁসিতে ঝুঁলে থাকতে পাওয়া যায়।
মোস্তফার পিঠে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে তাকে হত্যা করে ফাঁসিতে ঝুঁলিয়ে রাখা হয়েছে।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল আমিন বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর এটি হত্যা না আত্মহত্যা জানা যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com