1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

শ্রীবরদীতে বন্যার্তদের পাশে ছাত্রদল

  • আপডেট টাইম :: শনিবার, ৫ অক্টোবর, ২০২৪

শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্টি হয়েছে হঠাৎ আকস্মিক বন্যা। বন্যায় পানিবন্দী হয়ে পড়েছে হাজারো মানুষ। নেই রান্না করে খাবার মত কোন পরিবেশ। এ সময় শেরপুর জেলা বিএনপির সভাপতি ও শেরপুর ৩ আসনের সাবেক এমপি মাহমুদুল হক রুবেলের দিকনির্দেশনায় উপজেলার বন্যার্তদের পাশে দাড়িয়েছে উপজেলা ছাত্রদল।

শনিবার (৫ সেপ্টেম্বর) সারাদিন উপজেলার রাণীশিমুল ইউনিয়নের বিভিন্ন গ্রামে পানিবন্দী বন্যার্তদের মাঝে শুকনো খাবার ও বিশুদ্ধ পানি পৌঁছে দেন উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা।

শুকনো খাবার ও বিশুদ্ধ পানি বিতরণের সময় উপস্থিত ছিলেন- শ্রীবরদী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রোকনুজ্জামান রোকন, পৌর ছাত্রদলের আহ্বায়ক শুভন শাহরিয়ার রাফি, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক সাদ্দাম হোসেন, বিল্লাল হোসেন সোহাগ, রফিকুল ইসলাম, পৌর ছাত্রদলের যুগ-আহ্বায়ক আবু হোরায়রা, কুড়িকাহনিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আল আমিন, সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহীন, সদর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক শিশির আহমেদ কুয়াশসহ ইউনিয়ন ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এ সময় প্রায় ৫ শতাধিক বন্যার্ত পরিবারের কাছে শুকনো খাবার ও বিশুদ্ধ পানি পৌঁছে দেয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com