1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

বিএনপি যে কোনো দুর্যোগে এদেশের জনগণের পাশে থাকা দল: ডা. জাহিদ

  • আপডেট টাইম :: বুধবার, ৯ অক্টোবর, ২০২৪

শেরপুর: বিএনপি যে কোনো দুর্যোগে এদেশের জনগণের পাশে থাকা দল বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন। মঙ্গলবার শেরপুরের ঝিনাইগাতী ও নালিতাবাড়ীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে বিএনপির ভারপপ্রপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণে এসে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘আমাদের দলের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের মানুষকে ছেড়ে কখনই বিদেশে চলে যাননি। দেশেই থেকে তিনি ষড়যন্ত্র মোকাবিলা করার চেষ্টা করেছেন।’

বিএনপির স্থায়ী কমিটির এ আরও সদস্য বলেন, ‘ভয়াবহ বন্যায় শেরপুরের ঝিনাইগাতী, নালিতাবাড়ী ও নকলাসহ সব জায়গায় আমাদের দলের ভারপ্রাপ্ত য়োরম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে শেরপুর জেলার বিএনপির সব নেতাকর্মী কাজ করে যাচ্ছেন।’

এসময় তিনি বলেন, ‘শুধু ত্রাণ বিতরণ নয়, বন্যা পুনর্বাসন কার্যক্রম পরিচালনার সময়ও নেতাকর্মীদের মাঠে থাকতে হবে।

এসময় বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল মাহমুদ টুকু, ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরিফুল আলম, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ্ ওয়ারেছ আলী মামুন, আবু ওহাব আকন্দ, শেরপুর জেলা বিএনপি’র সভাপতি মাহমুদুল হক রুবেল, সাধারণ সম্পাদক হযরত আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক আওয়াল চৌধুরী, নালিতাবাড়ী উপজেলা বিএনপি’র সাবেক বাহবায়ক নুরুল আমীনসহ অনেকে উপস্থিত ছিলেন। পরে বিএনপি নেতারা ঝিনাইগাতী, নালিতাবাড়ী ও নকলায় ত্রাণ বিতরণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com