1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

শেরপুরের বন্যার্তদের পাশে চাঁদপুরের ফ্রেন্ডস জোন সোসাইটি

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪

আমানুল্লাহ আসিফ, স্টাফ রিপোর্টার: শেরপুরের বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে চাঁদপুর জেলার মতলব উপজেলার ফ্রেন্ডস জোন সোসাইটি নামে স্বেচ্ছাসেবী সংগঠন।

বুধবার (৯ অক্টোবর) জেলার নকলা উপজেলার নকলা ইউনিয়নের ধনাকুশা নদীর পাড় ও আরিফপাড়া এবং উরফা ইউনিয়নের বেনীরগোপ গ্রামে তিন শতাধিক মানুষের মাঝে দুপুরের খাবার বিতরণ করে সংগঠনটি।

এসময় সংগঠনটির পক্ষ থেকে আগত সদস্য ইমাম হাসান, ইমরান, হাবীব, জিলানী ও স্থানীয় স্বেচ্ছাসেবক সম্রাট, আসিফ ও শাহিন এসব খাবার বিতরণ কাজে সহযোগিতা করেন।

পানিবন্দি পরিবারগুলো একবেলা খাবার পেয়ে সংগঠনটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এর আগে ৮ অক্টোবর মঙ্গলবার নালিতাবাড়ী উপজেলার মরিচপুরান ও হালুয়াঘাট উপজেলার চরগোরুকপুর, রাঙ্গামাটিয়া গ্রামে দের শতাধিক শুকনো খাবার বিতরণ করে সংগঠনটি।

চাঁদপুর থেকে শেরপুর এসে বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য প্রশংসায় ভাসছে ফ্রেন্ডস জোন সোসাইটি নামে এই সংগঠনটি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com