1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

নালিতাবাড়ীতে রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: শেরপুরের নালিতাবাড়ীতে রেড ক্রিসেন্ট সোসাইটি শেরপুর শাখার উদ্যোগে ৫ শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (৯ অক্টোবর) উপজেলার মরিচপুরান ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল,চিনি, লবণ,সুজি ইত্যাদি।

রেড ক্রিসেন্ট সোসাইটির যানবাহন শাখার উপ-পরিচালক হায়দার আলী ও ৯ নং মরিচপুরান ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী সরকার ত্রাণ সামগ্রী বিতরণ কাজের উদ্বোধন করেন। এসব কাজে রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবক ও গ্রাম পুলিশের সদস্য এবং স্থানীয় স্বেচ্ছাসেবীরা সহযোগিতা করেন।

রেড ক্রিসেন্ট সোসাইটির যানবাহন শাখার উপ-পরিচালক বলেন শেরপুরের বন্যার্তদের সহযোগিতার লক্ষ্যে আমরা নালিতাবাড়ী ও ঝিনাইগাতী উপজেলায় একহাজার ত্রাণ সামগ্রী বিতরণ করছি। আমরা সবসময় অসহায় মানুষের পাশে থেকে কাজ করতে বদ্ধপরিকর।

ত্রাণ সামগ্রী পেয়ে স্থানীয় বন্যার্তরা রেড ক্রিসেন্ট সোসাইটির উপর ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com