1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

শেরপুরের বন্যার্তদের পাশে ঢাকার শিক্ষার্থীরা

  • আপডেট টাইম :: শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: শেরপুরের বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে ঢাকার তেজগাঁও থেকে আসা শিক্ষার্থীরা।

গত মঙ্গলবার জেলার নকলা উপজেলার কোরেকান্দা ও নালিতাবাড়ী উপজেলার গেরামারা গ্রামে কয়েকশ’ বন্যার্ত পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করে তাঁরা। এসময় তাদের সাথে একাত্মতা প্রকাশ করে সার্বিক সহযোগিতা করেন নালিতাবাড়ী উপজেলার সমাজ সেবক রাজিব মন্ডল।

ঢাকা থেকে আসা শিক্ষার্থীরা বন্যাদুর্গত প্রতিটি পরিবারের ঘরে সাঁতরিয়ে গিয়ে এসব ত্রাণ সামগ্রী পৌঁছে দেন।নকলা উপজেলার কোরেকান্দা গ্রামে ঐদিনই প্রথম শুকনো খাবার পৌঁছায় বলে ভুক্তভোগীরা জানান।
বন্যার্ত পরিবারগুলো ঢাকা থেকে আসা শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এসময় দৈনিক জবাবদিহি প্রতিনিধি আমানুল্লাহ আসিফ ও স্থানীয় স্বেচ্ছাসেবক সাদ আল জুনাইদসহ আরো অনেকে ঢাকা থেকে আসা শিক্ষার্থীদের ত্রাণ সামগ্রী বিতরণ কাজে সহযোগিতা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com