1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

ঝিনাইগাতিতে আন্ত:জেলা গরু চোর চক্রের ৩ সদস্যসহ গ্রেফতার ৫

  • আপডেট টাইম :: শনিবার, ১২ অক্টোবর, ২০২৪

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর: শেরপুরের ঝিনাইগাতীতে আন্ত:জেলা গরুচোর চক্রের তিন সদস্য এবং ১১ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় মদ সহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১২ অক্টোবর) রাতে উপজেলার পৃথক পৃথক স্থান থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গরুচোর চক্রের তিনজন হল- বরিশাল জেলার উজিরপুর উপজেলার শাকরান এলাকার ইসমাইল হোসেনের ছেলে মামুন ওরফে মাঈনুল (২১), সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার চরিয়া কালীবাড়ীর কেরান আলীর ছেলে মুনছুর আলী (৫৫), চাঁদপুর জেলা সদরের মধ্য ইচুলী গ্রামের মুক্তার আহম্মেদ শেখের ছেলে আরিফ শেখ (৩৬)। মাদক মামলার দুই আসামীরা হল- ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের গোমড়া গ্রামের শামসুল হকের ছেলে লালন মিয়া (২৪) এবং জহুরুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম (২৮)।

পুলিশ জানায়, শনিবার গভীর রাতে আন্ত:জেলা গরুচোর চক্রের একটি দল পিকআপ যোগে উপজেলার পাইকুড়া এলাকায় গরু চুরি করতে আসে। এসময় গরু চোরদের উপস্থিতি টের পেয়ে স্থানীয় জনতা তাদের ধাওয়া করে। এসময় চক্রটি পিকআপ নিয়ে পালিয়ে যাওয়ার সময় পথিমধ্যে রাস্তা ভাঙ্গা থাকায় গাড়িটি আটকে পড়ে। এতে স্থানীয় জনতা তিনজনকে পাকড়াও করলেও অন্যরা পালিয়ে যায়। খবর পেয়ে এসআই ফরহাদ হোসেনের নেতৃত্বে একদল পুলিশ এসে তাদের আটক করে থানায় নিয়ে যায়।

এদিকে গোপনে সংবাদ পেয়ে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল আমিন এর নেতৃত্বে অভিযান চালিয়ে ভারত-বাংলাদেশ সীমান্ত অঞ্চলে গোমড়া এলাকা থেকে আমদানি নিষিদ্ধ ভারতীয় ১১ বোতল মদসহ লালন ও সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল আমিন সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের পৃথক ধারায় মামলা দায়েরের পর শনিবার বিকেলে আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com