1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

রোয়াংছড়িতে গ্রামীণ নারী দিবস উদযাপন

  • আপডেট টাইম :: সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪

বান্দরবান : ‘গ্রামীণ নারীর মর্যাদা পূর্ণ জীবন গড়ি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করি’ এই প্রতিপাদ্যে ধারণ করে কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচী-ক্রিয়া প্রকল্পের আওতায় গ্রামীণ নারী দিবস উদযাপন করা হয়েছে।

সোমবার (১৪ অক্টোবর) রোয়াংছড়ি উপজেলার বটতলী পাড়া বাজার এলাকায় বেলা সাড়ে ১১ টায় গ্রাম উন্নয়ন সংগঠনের (গ্রাউস) আয়োজনে মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) সহযোগিতায় এ দিবস উদযাপন করা হয়।

গ্রামীণ নারী দিবস উদযাপন উপলক্ষে রোয়াংছড়ি বাজার বটতলা থেকে র‍্যালী করে সমাবেশ স্থানে শেষ হয়। র‍্যালীতে নিজস্ব ঐতিহ্যবাহী পোশাকে অর্ধশতাধিক তঞ্চঙ্গ্যা নারী ও কিশোরীরা অংশ নেন। পরে গ্রামের তঞ্চঙ্গ্যা কিশোরীরা নিজস্ব ঐতিহ্যবাহী পোশাকে নৃত্য পরিবেশন করেন। ঐতিহ্যবাহী ঘিলা খেলায় অংশ নেন দুই নারী দল। খেলাধুলা শেষে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়।

এ সময় অতিথিরা বলেন, গ্রাম পর্যায়ে নারীদের নিয়ে এমন উদ্যোগ খুবই প্রসংশনীয়। এটি শুধু একটি এলাকায় নয়, পার্বত্য এলাকায় নারীদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিটি গ্রামে এমন সচেতনতামূলক অনুষ্ঠান আয়োজন করা দরকার। তবে ক্রিড়া ও সংস্কৃতি ছাড়াও আত্মকর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে জুম চাষের পাশাপাশি আর্থিকভাবে সচ্ছলতা আনতে সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে গ্রাউসের ক্রিয়া প্রকল্পের প্রোগ্রাম কর্মকর্তা মংবাথুই মার্মা সঞ্চালনায় ক্রিড়া প্রকল্পের সমন্বয়ক অম্লান চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোয়াংছড়ি উপজেলা উপসহকারী কৃষি অফিসার নুমংপ্রু মার্মা, রোয়াংছড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) ফয়েজ উদ্দিন, গ্রাউস ও এমজেএফ প্রকল্পের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com