1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

শরণখোলায় সড়ক দুর্ঘটনায় ৯ জন আহত

  • আপডেট টাইম :: সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪

নইন আবু নাঈম তালুকদার, শরণখোলা (বাগেরহাট) : বাগেরহাটের শরণখোলায় সড়ক দূর্ঘটনায় ৯ জন আহত হয়েছে। এদের মধ্যে একজন গুরুতর হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সোমবার (১৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে সাইনবোর্ড শরণখোলা আঞ্চলিক মহাসড়কে আমড়াগাছিয়া এলাকায় ইজিবাইক ও মাইক্রোবাসের সংঘর্ষে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে কয়েকজন শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।

হাসপাতাল ভূক্তভোগীর সূত্রে জানা যায়, শরণখোলা থেকে ইজিবাইক যোগে মোরেলগঞ্জ যাবার পথে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রেবাসের সাথে উপজেলার আমড়াগাছিয়া এলাকায় সংঘর্ষ ঘটে। এতে ৯ জন আহত হয়। আহতরা হলেন- অনিমেস হালদার(৩৭), সঞ্চিতা(৩৫), সৃজন(১২), মৃন্ময়(৭), সাইফুল ইসলাম(৩৩), মাসুম(৪২), আজিজুল(৭), লোকমান(৩৮) ও মিজান(৩৫)। এদের মধ্যে মিজানের অবস্থা গুরুতর হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা শেষে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহতদের বাড়ি শরণখোলা উপজেলার বিভিন্ন গ্রামে বলে জানা গেছে।

এ ব্যাপারে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আসফাক হোসেন বলেন, মিজানের চোঁখসহ বিভিন্ন যায়গায় আঘাত গুরুতর। তাই তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে অন্যান্যরা স্বাভাবিক আছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com