1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

নালিতাবাড়ীতে কন্যাশিশু ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেফতার

  • আপডেট টাইম :: শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪

নালিতাবাড়ী (শেরপুর) : পাঁচ বছর বয়সী কন্যাশিশু ধর্ষণচেষ্টার অভিযোগে সতেরো বছর বয়সী এক কিশোরকে গ্রেফতার করেছে শেরপুরের নালিতাবাড়ী থানা পুলিশ। শনিবার (১৯ অক্টোবর) সকালে তাকে নিজ বাড়ি উপজেলার কালাকুমা গ্রাম থেকে গ্রেফতার করা হয়। গত ১০ অক্টোবর বৃহস্পতিবার দুুপুরে নিজ বাড়িতে ধর্ষণের চেষ্টা করে ওই কিশোর।

ভুক্তভোগীর স্বজনেরা জনায়, ঘটনার দিন দুপুরে কাঠমিস্ত্রী বাবা বাড়িতে ছিল না। চিকিৎসার জন্য মা ছিল গাজীপুরে। দুপুরে ওই শিশুসহ অপ্রাপ্ত বয়স্ক তার অপর দুই বোন বাড়িতে খেলা করছিল। এসময় প্রতিবেশি দিনমজুর দুলাল মিয়ার সতেরো বছর বয়সী বখাটে ছেলে ইয়াসিন ওই বাড়িতে যায়। প্রথমে বড় কন্যাকে ওদেরই রান্নাঘরে ডাকে। এতে ওই কন্যশিশু সাড়া না দিলে পাঁচ বছর বয়সী ছোট বোনকে ডেকে রান্নাঘরে নিয়ে যায়। পরে পড়নের বস্ত্র খোলে ধর্ষণের চেষ্টা করে। একপর্যায়ে বড় বোন দেখে ফেললে ইয়াসিন বাড়ি চলে যায়। ঘটনাক্রমে রাতে বিষয়টি প্রকাশ হয়ে পড়ে। পরে বিষয়টি স্থানীয়ভাবে আপোষের চেষ্টা করা হলে কিশোরের পরিবার অসম্মতি জানিয়ে উল্টো হুমকী-ধমকি দেয়। বাধ্য হয়ে ভুক্তভোগী কন্যাশিশুর বাবা নজরুল ইসলাম বাদী হয়ে নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নজরুল ইসলাম বিষয়টি নিশ্চত করে জানান, গ্রেফতারকৃত কিশোরকে দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com