1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

ঝিনাইগাতীতে মহিলাদের ক্যান্সার প্রতিরোধে মতবিনিময় সভা

  • আপডেট টাইম :: শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪

মোহাম্মদ দুদু মল্লিক, ঝিনাইগাতী (শেরপুর) : “এক ডোজ এইচপিভি টিকা নিন,জরায়ুমুখ ক্যান্সার রুখে দিন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সভাকক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ অক্টোবর) সকালে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডঃ রাজিব সাহা’র সভাপতিত্বে আলোচক হিসেবে আলোচনা করেন ইসলামি ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মাওলানা মোতাসিম বিল্লাহ। এতে সঞ্চালনা করেন এমটিইপিআই ছাদিকুর রহমান।

মতবিনিময় সভায় উপস্থিত সকলকে প্রজেক্টেের ভিডিওগ্রাফির মাধ্যমের জরায়ু মুখ ক্যান্সার প্রতিরোধে সকল করনীয় সম্পর্কে প্রদর্শন করা হয়।

জানা গেছে, ৫ ম থেকে ৯ ম শ্রেণিতে পড়ুয়া মেয়েরা এবং (১০-১৪) বছর কমিউনিটি পর্যায়ে সকল মেয়েরা নিবন্ধনের মাধ্যমে টিকা গ্রহণ করতে পারবে। নিবন্ধন করার জন্য অনলাইন নিবন্ধিত ১৭ ডিজিটের জন্মনিবন্ধন বাধ্যতামূলক। নিবন্ধনের জন্য www.vaxepi.gov.bd এই ওয়েবসাইট গিয়ে সাইন অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে হবে।

সভা শেষে সভায় অংশগ্রহণকারি সকলের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। উক্ত মতবিনিময় সভায় বিভিন্ন মাদ্রাসার শিক্ষক, মসজিদের ইমাম, ধর্মীয় প্রতিনিধি ও গণমাধ্যমকর্মিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com