1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার রুকন সম্মেলন অনুষ্ঠিত

  • আপডেট টাইম :: রবিবার, ২০ অক্টোবর, ২০২৪

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।জেলার কুমরি বাজিতখিলা ইয়াতিমখানা মাদ্রাসা প্রাঙ্গনে ১৮ অক্টোবর শুক্রবার এই রুকন সম্মেলন শুরু হয়। দীর্ঘ ১৭ বছর পর প্রকাশ্যে এই রুকন সম্মেলন চলে দুই দিনব্যাপী।

শেরপুর জেলা শাখার আমির মাওলানা হাফিজুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।

এছাড়াও জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নুরুজ্জামান বাদলের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক ড. সামিউল হক ফারুকী,‌কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও ময়মনসিংহ অঞ্চল টিম সদস্য‌ মুঞ্জুরুল ইসলাম ভুইয়া, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ময়মনসিংহ অঞ্চল টিম সদস্য এডভোকেট নাজমুল হক সাঈদী, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও টাংগাইল জেলা আমির আহসান হাবিব মাসুদ, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও টাংগাইল জেলার সাবেক আমির, অধ্যাপক আবদুল হামিদ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এর সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ রাশেদুল ইসলাম, জামালপুর জেলা আমির মাওলানা আব্দুস সাত্তার, সেক্রেটারি, এডভোকেট আব্দুল আওয়াল, আমেরিকা প্রবাসী মুনার কর্ম পরিষদ সদস্য ও সাবেক ময়মনসিংহ জেলার প্রতিষ্ঠাতা সভাপতি ময়েজ উদ্দিন প্রমুখ।

বক্তারা বলেন, দীর্ঘ প্রায় ১৭ বছর প্রকাশ্যে সকল রুকনদের একসঙ্গে নিয়ে সম্মেলন করা সম্ভব হয়নি, কিন্তু কার্যক্রম থেমে থাকেনি। স্বল্প পরিসরে সম্মেলন হয়েছে। শেখ হাসিনা সরকারের পতনের পর এবার বড় পরিসরে জেলার সব রুকনদের নিয়ে সম্মেলন হয়েছে। এই সম্মেলনের মাধ্যমে রুকনদের সরাসরি ভোটের মধ্যে নতুন আমির নির্বাচিত হবে।

এসময় স্থানীয় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com