1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

নালিতাবাড়ীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্যসামগ্রী উপহার

  • আপডেট টাইম :: রবিবার, ২০ অক্টোবর, ২০২৪

নালিতাবাড়ী (শেরপুর) : বন্যায় ক্ষতিগ্রস্ত ৪শ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী উপহার দিয়েছেন ঢাকাস্থ নালিতাবাড়ীর বিশিষ্ট ব্যবসায়ী ফরহাদ হোসেন। রোববার (২০ অক্টোবর) বিকেলে উপজেলার মরিচপুরান গ্রামের চৌরাস্তা বাজার এলাকায় ওই ইউনিয়নের ক্ষতিগ্রস্তদের মাঝে এ উপহার প্রদান করা হয়।

টঙ্গির স্পিনিং মিল ব্যবসায়ী ও উদ্যোক্তা হাজি ফরহাদ হোসেনের সভাপতিত্বে উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা বিএনপি’র সহসভাপতি, নালিতাবাড়ী উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক এবং শহীদ আব্দুর রশিদ মহিলা ডিগ্রী কলেজের গভর্নিং বডির সভাপতি অধ্যক্ষ নুরুল আমীন। অন্যান্যের মধ্যে উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম-আহবায়ক দুলাল হোসেন, জামায়াতে ইসলামী শেরপুর শহর শাখার আমীর গোলাম কিবরিয়া, নালিতাবাড়ী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাইদুর ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংক্ষিপ্ত আলোচনা শেষে হাজি ফরহাদ হোসেন তার প্রয়াত পিতার জন্য দোয়া চেয়ে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন। এসব খাদ্যসামগ্রীর মধ্যে ছিল- চাল, ডাল, তেল, লবন, আলু, পেঁয়াজ ও সাবান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com