1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

রাষ্ট্রপতি শাহাব উদ্দিন চপ্পুর পদত্যাগের দাবীতে নালিতাবাড়ী বিএনপি’র বিক্ষোভ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪

শেরপুর : রাষ্ট্রপতি শাহাব উদ্দিন চপ্পুর পদত্যাগের দাবীতে বিক্ষোভ মিছিল করেছে নালিতাবাড়ী উপজেলা ও শহর বিএনপি।

মঙ্গলবার রাত সাড়ে সাতটার দিকে জেলা বিএনপি’র সহসভাপতি ও নালিতাবাড়ী উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক অধ্যক্ষ নুরুল আমীনের নেতৃতে শহরের আড়াইআনী বাজার থেকে মিছিলটি শুরু হয়। ওই মিছিলে শহরের বিভিন্ন স্থান থেকে খন্ড খন্ড মিছিল এসে যোগ দেয়। পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নেতাকর্মীরা রাষ্ট্রপতির পদত্যাগ দাবী করেন।

এসময় অন্যান্যের মধ্যে উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম-আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান ইউনুছ আলী দেওয়ান, আলী আশরাফ ভুইয়া, আমিনুল ইসলাম জিন্নাহ, সাবেক যুগ্ম-আহবায়ক ইসমাইল হোসেন, কামরুল ইসলাম বিএসসি, আব্দুল্লাহ আল সানী, ছামেদুল ইসলাম মুন্সীসহ, বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com