1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

শ্রীবরদীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪

শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও একজন। মঙ্গলবার (২২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার দহেরপাড় সড়কের শ্মশানঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সবুজ মিয়া (২২) উপজেলার চরশিমুলচূড়া এলাকার শুকুর আলীর ছেলে। আর আহত মাহমুদুল হাসান জয় (২৫) পৌর শহরের মুন্সীপাড়া গ্রামের লতা মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সবুজ মিয়া মোটরসাইকেলযোগে দহেরপাড় সড়কে শ্রীবরদী শহরের দিকে আসছিল। অপরদিকে জয় শ্রীবরদী থেকে দহেরপাড়ের দিকে যাচ্ছিল। এসময় শ্মশানঘাট এলাকায় এলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যায় এক মোটরসাইকেল চালক সবুজ মিয়া। গুরুতর আহত হয় অপর মোটরসাইকেল চালক জয়। পরে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক সবুজকে মৃত ঘোষণা করেন এবং গুরুতর আহত জয়কে জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল লতিফ মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com