1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

নালিতাবাড়ীতে অবৈধ বালু উত্তোলন করায় ১৮ ড্রেজার ধ্বংস, স্কেভেটর জব্দ

  • আপডেট টাইম :: বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে চেল্লাখালী নদীর বুরুঙ্গা এলাকায় নদী তীরবর্তী ফসলি জমি ও বসতভিটা খুঁড়ে অবৈধভাবে বালু উত্তোলন করায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানকালে শ্যালুচালিত ১৮টি মিনি ড্রেজার ও অসংখ্য পাইপ ধ্বংস, বালু উত্তোলনের ১০টি স্থাপনা ধ্বংস এবং একটি স্কেভেটর জব্দ করা হয়।

মঙ্গলবার (২২ অক্টোবর) বিকেল থেকে রাত পর্যন্ত প্রায় ৫ ঘণ্টাব্যাপী এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান।

সূত্র জানায়, চেল্লাখালী নদীর বুরুঙ্গা ও বুরুঙ্গা পোড়াবাড়ি এলাকায় বেশ কিছুদিন যাবত নদী তীরবর্তী আবাদি জমি ও বসতভিটার জমি বালু উত্তোলনের জন্য মোটা অংকের টাকায় কিনে গভীর গর্ত খুঁড়ে অবৈধভাবে বালু উত্তোলন করছিল কতিপয় বালু ব্যবসায়ী। এছাড়াও নদীর তীর ভেঙে এবং বনবিভাগের জায়গায় ও সীমান্তের শুন্যরেখার কাছাকাছি থেকেও চলছিল অবাধে বালু উত্তোলন। এতে করে নাব্যতা নষ্ট ছাড়াও পরিবেশ বিপর্যয়ের মুখে পড়ে। ভাঙনের হুমকীতে পড়ে আশপাশের বসতবাড়ি। এমনসব তথ্যের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালায় উপজেলা প্রশাসন।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান জানিয়েছেন, অবৈধভাবে বালু উত্তোলন করে নদীর আশপাশে একেবারে ম্যাসাকার করে ফেলা হয়েছে। ফলে রাত পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com