1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: তথ্য উপদেষ্টা মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

শ্রীবরদীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত

  • আপডেট টাইম :: বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪

শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) রাতে উপজেলার শ্রীবরদী-দহেরপাড় সড়কের শ্মশানঘাট সংলগ্ন রাস্তায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতরা হলো- উপজেলার চরশিমুলচড়া গ্রামের শুকুর আলীর ছেলে সবুজ মিয়া (২৫) ও ইজারাপাড়া গ্রামের আবুল বাশারের ছেলে জাকিরুল ইসলাম জয় (২৮)।

পুলিশ, স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে শ্রীবরদী থেকে দহেরপাড়াগামী ও দহেরপাড় থেকে শ্রীবরদীগামী দুটি মোটরসাইকেল শ্মশানঘাট সম্মুখে পৌঁছলে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেল চালকদ্বয় ছিটকে পড়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোটরসাইকেল চালক সবুজ মিয়াকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অপর মোটরসাইকেল চালক জাকিরুল ইসলাম জয়কে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোররাতে মারা যায় জয়।

থানা অফিসার ইনচার্জ আনোয়ার জাহিদ বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতদের পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ বিনা ময়নাতদন্তে দাফনের ব্যবস্থা করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com