1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: তথ্য উপদেষ্টা মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

নালিতাবাড়ী শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদ

  • আপডেট টাইম :: বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪

মনজুরুল হক: শেরপুরের নালিতাবাড়ী পৌর শহরের শুঁটকি মহলে সরকারী জায়গায় অবৈধভাবে গড়ে তোলা ১০টি ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। বুধবার (২৩ অক্টোবর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান অবৈধ স্থাপনা উচ্ছেদে এ অভিযান পরিচালনা করেন।

জানা গেছে, শহরের মধ্য বাজার শুঁটকি মহল এলাকায় সরকারী জায়গা দখল করে দীর্ঘদিন ধরে কতিপয় ব্যবসায়ী দোকানপাট গড়ে ব্যবসা পরিচালনা করছিলেন। সম্প্রতি এক কোটি ১৯ লাখ টাকা ব্যয়ে শহরের ব্যস্ততম ও গুরুত্বপূর্ণ এ এলাকায় পাকা রাস্তা ও পানি নিষ্কাশন ড্র্রেনের কাজ শুরু হয়েছে। শুঁটকি মহলের ওই রাস্তাটি সরু হওয়ায় রাস্তা প্রশস্তকরণ ও পানি নিষ্কাশন ড্র্রেন নির্মাণে সমস্যা হচ্ছিল। এমতাবস্থায় সরকারী জায়গা দখল করে নির্মিত স্থাপনা সরিয়ে নিতে নালিতাবাড়ী পৌরসভার কার্যালয় থেকে ব্যবসায়ীদের নোটিশ দেওয়া হয়। কিন্তু ওই নোটিশে সাড়া দেননি সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। একপর্যায়ে বুধবার বিকেলে উপজেলা প্রশাসন স্কেভেটর দিয়ে অবৈধ এসব দোকানপাট ভেঙে উচ্ছেদ করে।

উচ্ছেদ হওয়া ব্যবসায়ীরা জানান, বহু বছর ধরে তারা এখানে ব্যবসা করে আসছেন। আজ এই উচ্ছেদ হওয়ায় তাদের অনেক ক্ষতি হয়ে গেছে।

নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা জানান, পৌরসভা থেকে এক কোটি ১৯ লাখ টাকা ব্যয়ে প্রকল্পের মাধ্যমে রাস্তার কাজ করা হচ্ছে। ম্যাপ অনুযায়ী রাস্তা ও ড্রেনের কাজে অসুবিধা হওয়ায় উচ্ছেদ অভিযানের মাধ্যমে সরকারি জায়গা উদ্ধার করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com