1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

বকশীগঞ্জ উপজেলার সার্বিক উন্নয়ন ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪

বকশীগঞ্জ (জামালপুর) : জামালপুরের বকশীগঞ্জ উপজেলায়, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল দপ্তরের কর্মকর্তাগনের সাথে উপজেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম ও আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতিকল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ অক্টোবর) দুপুরে জামালপুরের বকশীগঞ্জে উপজেলা প্রশাসন তাদের নিজস্ব হলরুমে এ মতবিনিময় সভার আয়োজন করেন। উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া।

এসময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অহনা জিন্নাত এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক হাসিনা বেগম, ভারপ্রাপ্ত জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মুনমুন জাহান লিজা, উপজেলা সহকারি কমিশনার আসমা-উল-হুসনা (ভূমি)সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।

উক্ত মতবিনিময় সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি, এলাকার সার্বিক উন্নয়নের বিষয়ে সবাই তাদের নিজ নিজ বক্তব্য প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com