1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

মাছ ধরার ফাঁদে ধরা পড়লো অজগর!

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪

নালিতাবাড়ী (শেরপুর): মাছ ধরার চায়না দুয়ারী (নিষিদ্ধ) জালে ধরা পড়েছে একটি অজগর সাপের বাচ্চা। বৃহস্পতিবার দুপুরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ভটপুর গ্রামে সাপটি ধরা পড়ে। এর ওজন ৪ কেজি, লম্বায় ৫ ফুট।

স্থানীয় সূত্র জানায়, ভটপুর গ্রামের আশকর আলী নামে এক কৃষক মাছ ধরার জন্য সরকারীভাবে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল বা ট্রেন জাল ধানখেতে পেতে রাখেন। বৃহস্পতিবার দুপুরে ওই জাল ওঠাতে গেলে ভিতরে একটি অজগরের বাচ্চা আটকে থাকতে দেখেন। পরে তিনি সাপটিকে জালসহ ডাঙ্গায় উঠিয়ে আনেন। খবর পেয়ে বন বিভাগের কর্মীরা এসে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে নিয়ে যান। পরে বিকেলেই অজগরটিকে মধুটিলা ইকোপার্কের বনে অবমুক্ত করা হয়।

বিষয়টি নিশ্চিত করে মধুটিলা রেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলাম জানিয়েছেন, সাপটি উদদ্ধার করে মধুটিলা ইকোপার্কে অবমুক্ত করা হয়েছে। এর আগেও গত ১৭ সেপ্টেম্বর এর চেয়ে বড় সাইজের আরও একটি অজগর উপজেলার হাতিপাগার গ্রামের একটি মরিচ খেত থেকে উদ্ধার করে একই বনে অবমুক্ত করা হয়। গারোপাহাড়ের জীব-বৈচিত্র অনেকটা ফিরে আসায় সম্প্রতি অজগরসহ বিভিন্ন বন্যপ্রাণীর দেখা মিলছে বলে জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com