1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

বকশিগঞ্জের মেরুরচর প্যানেল চেয়ারম্যান মুনজু গ্রেফতার

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪

বকশীগঞ্জ (জামালপুর) : জামালপুরের বকশিগঞ্জে বিস্ফোরক মামলার  আসামী প্যানেল চেয়ারম্যান মনজু গ্রেফতার। বুধবার (২৩ অক্টোবর ) দিবাগত রাতে বকশিগঞ্জ পৌরশহর থেকে বকশিগঞ্জ থানা পুলিশ প্যানেল চেয়ারম্যান জাহিদুল ইসলাম মঞ্জুকে গ্রেফতার করেছে।

তিনি বকশিগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়ন পরিষদের বর্তমানে প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব কর্মরত আছেন। তার বিরুদ্ধে ইতিপূর্বে সার চুরি  মামলার অভিযোগ  রয়েছে বলে জানা যায়। গ্রেফতারকৃত জাহিদুল ইসলাম মঞ্জু  মেরুরচর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের নতুন টুপকারচর গ্রামের আবুল হোসেনের ছেলে।

জানা যায়, আনিসুর রহমান বাদি হয়ে ১৩৯ জনকে নামীয় এবং আরো ২-৩ শ জনকে অজ্ঞাত আসামী করে বকশিগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। প্যানেল চেয়ারম্যান জাহিদুল ইসলাম মঞ্জু একাধারে বিভিন্ন মামলার আসামী ও পৌর যুবলীগের সদস্য।

বকশিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ খন্দকার শাকের আহমেদ জানান, ৩ দিনের রিমান্ড চেয়ে আসামীকে জামালপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com