1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: তথ্য উপদেষ্টা মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

ঝিনাইগাতিতে ভারতীয় মদসহ ৩ যুবক গ্রেফতার

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪

ঝিনাইগাতি (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতীতে ২৪ বোতল ভারতীয় মদসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৩ অক্টোবর) দিবাগত রাতে ঝিনাইগাতী বাজারস্থ সিয়াম কাউন্টারের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- ঝিনাইগাতী উপজেলার বড় রাংটিয়া এলাকার কালা গাজির ছেলে মাদক সম্রাট মিস্টার আলী ওরফে মনছুর আলী (৩৫), মৃত বাচ্চু মিয়ার ছেলে বাদল মিয়া (২০) ও চাঁন মিয়ার ছেলে আয়নাল হক (৩০)।

পুলিশ জানায়, মিস্টার আলী ওরফে মনছুর আলীসহ অপর দুই মাদক কারবারি যাত্রী সেজে অভিনব কায়দায় দুটি ব্যাগে মদ নিয়ে রাতের গাড়িতে ঢাকায় যাওয়ার উদ্দেশে সিয়াম কাউন্টারে আসে। এসময় তাদের সঙ্গে থাকা ব্যাগের ওজন দেখে কাউন্টারের লোকজনের সন্দেহ হয়। অবস্থা বেগতিক দেখে ব্যাগ রেখে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন আটক করে থানায় খবর দেয়। পরে পুলিশ এসে দুটি ব্যাগে ২৪ বোতল ভারতীয় মদসহ তাদের গ্রেপ্তার করে।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল আমিন বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com