1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: তথ্য উপদেষ্টা মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

শ্রীবরদীতে সাম্প্রদায়িক বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪

শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে সাম্প্রদায়িক বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টির অভিযোগে সংবাদ সম্মেলন এবং প্রতিবাদ সমাবেশ করেছে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির সদস্যরা।

বৃহস্প্রতিবার (২৪ অক্টোবর) দুপুরে উপজেলার সীমান্তবর্তী বাবেলাকোনা গ্রামে উপজেলা ট্রাইবাল এসোসিয়েশনের আয়োজনে ট্রাইবাল অফিস কক্ষে সংবাদ সম্মেলন করেন। পরে অফিস চত্বরে প্রতিবাদ সমাবেশ অনুস্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন- এসোসিয়েশনের চেয়ারম্যান সুশীল নকরেক, সম্পাদক শোভন দালবত, সাংগঠনিক সম্পাদক পাপিয়া রিছিল, আদিবাসী নেত্রী কল্যানী মৃ সহ অনেকেই।

বক্তারা বলেন, পারিবারিক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একটি পক্ষ সাম্প্রদায়িক দাঙ্গার অভিযোগ তুলে গত ২০অক্টোবর একটি মানববন্ধন করে। মূলত বাবেলাকোনা এলাকার বিচিত্র মৃ ও বিশ্বনাথ মৃ আপন দুই ভাই। তাদের নিজ থেকে সৃষ্টি করা সমস্যাকে সাম্প্রদায়িক হামলা বলে মিথ্যা অপপ্রচার করে একটি পক্ষ সমাজে ও দেশে বিশৃঙ্খলা এবং নৈরাজ্য সৃষ্টি করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে।

এসময় উপজেলা ট্রাইবাল এসোসিয়েশনের সদস্য সহ ক্ষুদ্র নৃ-গোষ্ঠির সদস্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com