1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

শ্রীবরদীতে ন্যায্য মূল্যে কৃষকের বাজার উদ্বোধন

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪

শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে ন্যায্য মূল্যে কৃষকের বাজার কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৫ অক্টোবর) সকালে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় শ্রীবরদী পশ্চিম বাজারে ঐ কার্যক্রম উদ্বোধন করা হয়।

কৃষক যেন সরাসরি ভোক্তাদের কাছে ন্যায্য মূল্যে উৎপাদিত পন্য বিক্রি করতে পারে সেই লক্ষ্যে বাজার কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমির হোসেন, উপ-সহকারি কৃষি কর্মকর্তা জিল্লুর রহমান, কাঁচাবাজার এবং শিল্প ও বণিক সমিতির নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন। এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে স্থানীয়রা।

উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ বলেন, কৃষক যেন ন্যায়্য মূল্যে ভোক্তাদের কাছে উৎপাদিত পণ্য বিক্রি করতে পারে সেই লক্ষ্যেই এ বাজার কার্যক্রম উদ্বোধন। একটি নির্দষ্ট স্থানে পণ্য বিক্রি করলে সবাই এখানে এসে কেনাকাটা করবে। এছাড়াও যত্রতত্র পণ্য বিক্রি বন্ধ হলে বাজারের যানজট অনেকটাই নিরসন হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com