1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: তথ্য উপদেষ্টা মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

শেরপুরে ১৪০ বোতল ভারতীয় মদ ও প্রাইভেটকারসহ একজন গ্রেফতার

  • আপডেট টাইম :: শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪

শেরপুর : শেরপুরে ১৪৮ বোতল বিদেশী মদসহ রমজান আলী (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

শুক্রবার (২৫ অক্টোবর) বিকেলে শহরের খোয়ারপাড় মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় মদ পরিবহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার (রেজিঃ নং ঢাকা মেট্রো-গ-২০-৮৪০১) জব্দ করে পুলিশ। গ্রেফতারকৃত রমজান আলী জামালপুর সদর উপজেলার দেউলিয়াবাড়ী জালিয়ারপাড় মোড় এলাকার আব্বাছ আলীর ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবি পুলিশ শহরের খোয়ারপাড় মোড়ে মাদকবিরোধী অভিযান চালায়। এসময় নালিতাবাড়ী থেকে জামালপুরগামী একটি প্রাইভেটকারে তল্লাশি চালানো হয়। তল্লাসীকালে প্রাইভেটকারে থাকা ৬টি প্লাস্টিকের বস্তায় ১৪০ বোতল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদ পাওয়া যায়। পরে ওইসব মদ ও প্রাইভেটকার জব্দ করে চালককে আটক করে পুলিশ। পরে তার বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করা হয়। জব্দকৃত মদের আনুমানিক বাজার মূল্য প্রায় পাঁচ লাখ টাকা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com