1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: তথ্য উপদেষ্টা মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

শ্রীবরদীতে সন্ত্রাস, চাঁদাবাজ, চুরি ও মাদকের বিরুদ্ধে মানববন্ধন

  • আপডেট টাইম :: রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪

শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে সন্ত্রাস, চাঁদাবাজ, চুরি ও মাদকের বিরুদ্ধে মানববন্ধন করেছে ব্যবসায়ীরা। রবিবার (২৭ অক্টোবর) সকালে উপজেলার ভায়াডাঙ্গা বাজার ব্যবসায়ী সমিতি ও নিরাপত্তা কমিটির আয়োজনে ভায়াডাঙ্গা চৌরাস্তা মোড়ে ঘন্টাব্যাপী মানববন্ধন করে ব্যবাসয়ীরা।

মানবববন্ধনে বক্তব্য রাখেন- ভায়াডাঙ্গা বাজার কমিটির সাধারণ সম্পাদক ও রানীশিমুল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাকিল আহমেদ, বাজার নিরাপত্তা কমিটির সাধারণ সম্পাদক ফরিদ মিয়া, দুলাল মেম্বার, আহত ব্যবসায়ী মোবারক হোসেন মোবা প্রমুখ।

এসময় বক্তারা বলেন, ভায়াডাঙ্গা বাজারের চাঁদাবাজি, চুরি, জুয়ার পাশাপশি মাদকের ব্যবহার বেড়ে গেছে। কয়েকদিন আগে রানা নামে এক মাদকসেবি বাজারের ব্যবসায়ী মোবারক হোসেনের নিকট থেকে চাঁদা দাবি করে। টাকা না পেয়ে ঐ ব্যবসায়ীকে মেরে হাত ভেঙ্গে দেয়। এছাড়াও প্রায়ই বিভিন্ন দোকানে চুরির ঘটনা ঘটেছে। তাই সকল প্রকার অপরাধ নিয়ন্ত্রণে প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেন ব্যবসায়ীরা।

আহত ব্যবসায়ী মোবারাক হোসেন মোবা বলেন, চাঁদা না দেওয়ার অপরাধে রানা আমাকে মারধর করে হাত ভেঙ্গে দিয়েছে। আমি এঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

এসময় ভায়াডাঙ্গা বাজারের সকল ব্যবসায়ীরা দোকান বন্ধ করে মানববন্ধনে অংশগ্রহণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com