1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: তথ্য উপদেষ্টা মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় নতুন ঘর পেলো বিধবা

  • আপডেট টাইম :: সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪

মনজুরুল হক: শেরপুরের নালিতাবাড়ীতে আকস্মিক বন্যায় বিধ্বস্ত এক বিধবা নারীর ঘর নির্মাণ করে দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ইউনাইটেড ফর হিউম্যানিটি। নালিতাবাড়ী উপজেলার দক্ষিণ কোন্নগড় গ্রামের হতদরিদ্র বিধবা নারী শেফালী খাতুনের মাটির দালান ঘর আকস্মিক বন্যায় ভেঙে গেলে বিভিন্ন দাতা সদস্যের অর্থায়নে ঘরটি নির্মাণের উদ্যোগ নেয় সংগঠনটি।

রবিবার (২৭ অক্টোবর) বিকেলে ঘরটির উদ্ধোধন করেন নালিতাবাড়ী উপজেলা সহকারী প্রকৌশলী নুপুর আক্তার ও ইউনাইটেড ফর হিউমিনিটির সদস্য সাদ আল জুনায়েদ, মানিক, সিজান, তূর্য। এসময় অন্যান্য সংগঠনের সদস্যদের মাঝে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক সাব্বির আহমেদ বাদশা ও শাকিল আহমেদসহ সদস্যবৃন্দ।

উদ্বোধন শেষে উপজেলা প্রকৌশলী নুপুর আক্তার বলেন, এই সংগঠনটি বন্যায় বন্যা দূর্গত মানুষের পাশে শুকনো খাবার, বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন নিয়ে হাজির হয়েছেন এবং তাদের সহযোগিতা করেছেন। আমি এই সংগঠনের কাজে কৃতজ্ঞতা প্রকাশ করছি, ও এই সংগঠন যেন ভবিষ্যতে বিপদগ্রস্ত মানুষের পাশে যেন সবসময় দাঁড়াতে পাড়ে সেই প্রত্যাশা করছি।

ক্ষতিগ্রস্ত বিধবা নারী শেফালী খাতুন কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, যাদের অর্থ ও শ্রমের বিনিময়ে ঘর পাইছি তাদেরকে আল্লাহ মেলা বড় করুক। যারা আমাদের এই ঘর দিয়া সাহায্য করলো সবার লাইগা দোয়া করি, তারা যেন মেলা বছর বাইচ্চা থাকুক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com