1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: তথ্য উপদেষ্টা মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

সাবেক এমপি ডা. সেরাজুল হকের মৃত্যুবার্ষিকী পালন

  • আপডেট টাইম :: সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪

শ্রীবরদী (শেরপুর) : নানা আয়োজনে শেরপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম ডা. সেরাজুল হকের ৩০তম মৃত্যু বার্ষিকী পালন করেছেন শ্রীবরদীর ছাত্রদল।

সেরাজুল হকের মৃত্যু বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী পালন করেছেন শ্রীবরদী উপজেলা ছাত্রদল, পৌরছাত্রদল ও কলেজ ছাত্রদলের নেতাকমর্ীরা।

সোমবার (২৮ অক্টোবর) সকালে মুন্সীপাড়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় মরহুমের রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া পরিচালনা, দুপুরে শ্রীবরদী সরকারী কলেজ মাঠে বৃক্ষরোপন, ফ্রি রক্তের গ্রুপ নির্ণয়, বিকালে মরহুমের কবর জিয়ারত ও ডা. সেরাজুল হক মাদ্রাসা ও এতিমখানায় এতিম শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

এছাড়াও শ্রীবরদী পৌর শহরের শহীদ মিনার প্রাঙ্গণে অসহায়দের মাঝে খাবার বিতরণ করেন ছাত্রদল।

এ সময় উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহিম দুলাল, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন দুলাল, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রোকনুজ্জামান রোকন, পৌর ছাত্রদলের আহবায়ক শোভন শাহরিয়ার রাফি, সদস্য সচিব জাকির খান, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক হৃদয় হাসান, সাদ্দাম হোসেন, বিল্লাল হোসেন সোহাগ, রফিকুল ইসলাম, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক চঞ্চল হাসান, কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক বরাত হাসানসহ ইউনিয়ন ছাত্রদলের নেতাকমর্ীবৃন্দ উপস্থিত ছিলেন।

সাবেক এমপি মরহুম ডা. সেরাজুল হক শেরপুর জেলা বিএনপির সভাপতি ও শেরপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেলের পিতা। তিনি ১৯৯৪ সালে সংসদ সদস্য থাকাকালীন ঢাকা থেকে ঝগড়ার চর বাজারে খেলা উদ্বোধন করার জন্য আসার সময় ত্রিশালে সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com