1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: তথ্য উপদেষ্টা মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

স্ত্রীর অ্যাকাউন্টে স্বামী পাঠিয়েছেন ৮৭ লাখ টাকা, দেশে ফিরে দেখেন সবই ফাঁকা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
ময়মনসিংহ: প্রায় ২০ বছর ধরে সৌদি আরবে ছিলেন তাহের উদ্দিন (৪৫)। চারবার অল্প সময়ের জন্য দেশে এসেছেন। এর মধ্যে গত প্রায় ১২ বছর আগে বিয়ে করে ফের কর্মস্থলে চলে যান তিনি। দাম্পত্য জীবনে রয়েছে দুই ছেলে সন্তান।

মামলায় তানিয়া গত ২০ অক্টোবর ময়মনসিংহ আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান।

মামলার এজাহার ও প্রবাসী তাহের উদ্দিনের দেওয়া তথ্য থেকে জানা যায়, তাহের উদ্দিন গত ২০০৪ সালে সৌদি আরবে যান। সেখানে তিনি একটি কম্পানিতে চাকরি নেন। আট ঘণ্টা দায়িত্বের পর বাকি সময় তিনি বেশি রোজগারের জন্য গাড়ি পরিষ্কারের কাজ করতেন। একযুগ আগে তিনি দেশে ফিরে বিয়ে করেন পাশের হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামের মো. বাচ্চু মিয়ার মেয়ে মোছাম্মৎ তানিয়া সুলতানাকে। বিয়ের পর ফের কর্মস্থল সৌদি আরবে চলে যান তিনি।
তাহের বিষয়টি নিয়ে তানিয়ার সঙ্গে কথা বললে তিনি সব মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেন। এভাবেই চলতে থাকা অবস্থায় গত সেপ্টেম্বর মাসের ৬ তারিখ তিনি দেশে এসে দেখেন তার স্ত্রী তানিয়া বাড়িতে নেই। দুই সন্তানকে রেখেই তানিয়া লাপাত্তা হয়ে গেছেন। তানিয়ার মোবাইল নম্বরে একাধিকবার কল করাসহ শ্বশুরবাড়িতে খোঁজ করে তার কোনো সন্ধান করতে পারেননি তাহের। পরে খোঁজ নিয়ে জানতে পারেন তানিয়া পালিয়ে গেছেন। যাওয়ার সময় তিনি আট ভরি স্বর্ণসহ প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যান। এতে হিসাব করে দেখা যায় নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ মোট এক কোটি ২১ লক্ষ টাকা নিয়ে যান স্ত্রী।

তাহের উদ্দিন গত ১৯ সেপ্টেম্বর নান্দাইল থানায় তানিয়ার বিরুদ্ধে একটি প্রতারণার মামলা করেন। মামলায় তানিয়া গত ২০ অক্টোবর ময়মনসিংহ আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান। সেখানে থাকা অবস্থায় মামলার তদন্তকারী কর্মকর্তা আসামি তানিয়ার বিরুদ্ধে সাতদিনের রিমান্ডের আবেদন করলে আদালত একদিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।

থানায় অবস্থান করা অভিযুক্ত তানিয়া জানান, তিনি স্বামীর পাঠানো টাকা দিয়ে দুই ছেলের নামে জমি ক্রয় ছাড়াও ভরণপোষণে ব্যয় করেছেন। তিনি কোনো টাকা আত্মসাৎ করেননি। পরে স্বামী তাকে সন্দেহ করায় নিজ উদ্যোগে তালাক দিয়েছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা আবুল হাসেম জানান, রিমান্ডে আসামির কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন। যা মামলার কাজে লাগবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com