1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: তথ্য উপদেষ্টা মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

ঝিনাইগাতীতে ১৯ বোতল মদসহ কিশোর গ্রেফতার

  • আপডেট টাইম :: বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪

মোহাম্মদ দুদু মল্লিক, ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতীতে আমদানী নিষিদ্ধ ১৯ বোতল ভারতীয় মদসহ রাকিবুল ইসলাম ওরফে রকি নামে এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার(২৮ অক্টোবর) রাতে তাকে উপজেলার সদর বাজারের সিএনজি স্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ওই কিশোর পার্শ্ববর্তী নালিতাবাড়ী উপজেলার পূর্ব সমশ্চুড়া এলাকার মোশারফ হোসেনের ছেলে।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল আমিন জানান, কিশোর রাকিবুল ইসলাম ওরফে রকি দুটি স্কুল ব্যাগে মদ নিয়ে ঝিনাইগাতী বাজারের সিএনজি স্ট্যান্ডে এলে স্থানীয় লোকজনের সন্দেহ হয়। পরে স্থানীয়রা তার ব্যাগ তল্লাশী করে আমদানী নিষিদ্ধ ১৯ বোতল ভারতীয় মদসহ রকিকে আটক করে থানা পুলিশের কাছে সোর্পদ করে। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজার মুল্য ৭৬হাজার টাকা।

এ ঘটনায় পুলিশ বাদি হয়ে রাকিবুল ইসলাম ওরফে রকি’র নামে মাদক আইনে মামলা দায়েরের পর মঙ্গলবার সকালে আদালতে সোর্পদ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com