1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

শেরপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ২য় ধাপে খাদ্যসামগ্রী বিতরণ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর : উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে শেরপুরে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে দ্বিতীয় ধাপে রেড ক্রিসেন্টের ৭ দিনের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (৩০ অক্টোবর) সকালে জেলার শ্রীবরদী ও নকলা উপজেলার বিভিন্ন এলাকার এক হাজার পরিবারের মাঝে ওইসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এদিন জেলার শ্রীবরদী উপজেলায় রানীশিমুল,কাকিলাকুড়া ও সিংগাবরুনা ইউনিয়নের ৫০০ পরিবারের মাঝে হাসধরা ব্রীজ এলাকায় ৭ দিনের খাদ্যসামগ্রী বিতরণ করা হয় এবং নকলা উপজেলার ২নং নকলা ইউনিয়ন পরিষদ চত্বরে ৫০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী তুলে দেন রেড ক্রিসেন্ট শেরপুর ইউনিটের সদস্যরা।

এসময় শ্রীবরদী উপজেলার হাসধরা ব্রীজ ত্রাণ বিতরণ কেন্দ্রে ঝিনাইগাতী উপজেলার বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উপ-পরিচালক হায়দার আলী, ইউনিয়ন পরিষদের মেম্বারবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ যুব সদস্যরা উপস্থিত ছিলেন।

নকলা ইউনিয়ন পরিষদ চত্বরে ত্রাণ বিতরণ কেন্দ্রে নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্র, ইউনিয়ন চেয়ারম্যান আবু বকর ছিদ্দিক ফারুক, রেড ক্রিসেন্ট শেরপুর ইউনিট এর উপ-সহকারী পরিচালক জীবন কুমার বিশ্বাসসহ যুব সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে ২৮ অক্টোবর রেড ক্রিসেন্টের যুব সদস্যরা দুই উপজেলার বন্যাকবলিত এলাকায় বাড়ি বাড়ি গিয়ে উপকারভোগীদের তালিকা তৈরি করেন। সেই তালিকা মোতাবেক ত্রাণ পৌঁছে দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com