1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: তথ্য উপদেষ্টা মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

শেরপুরে ছাত্র আন্দোলনে মাহবুব হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪

শেরপুর : শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে হামলা ও কলেজছাত্র মাহবুব হত্যা মামলার আসামি ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা ইউপি’র সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম তোতা (৬০) কে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তারকৃত নুরুল ইসলাম তোতা ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা দেবোত্তরপাড়া এলাকার বাসিন্দা মৃত গণি মিয়ার ছেলে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঝিনাইগাতীর তিনানি বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব জানায়, গত ৪ আগস্ট শেরপুর শহরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণমিছিলে দুষ্কৃতকারীরা আন্দোলনরত ছাত্র-জনতার ওপর হামলা চালায়। এতে শিক্ষার্থী মাহবুব আলম ঘটনাস্থলেই নিহত হয়। এ ঘটনায় নিহতের মা মাফুজা বেগম বাদী হয়ে শেরপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি নিয়ে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর কোম্পানি ছায়াতদন্ত শুরু করে। একপর্যায়ে বৃহস্পতিবার রাতে অভিযান পরিচালনা করে নুরুল ইসলাম তোতাকে গ্রেপ্তার করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com