1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: তথ্য উপদেষ্টা মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

নালিতাবাড়ীতে জামায়াতের গণসমাবেশ অনুষ্ঠিত

  • আপডেট টাইম :: শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪

নালিতাবাড়ী (শেরপুর) : ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার ঐতিহাসিক পল্টন ময়দানে জামায়াতে ইসলামীর শান্তিপুর্ণ সমাবেশে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীদের লগি বৈঠার আঘাতে নির্মম ভাবে নিহতদের খুনিদের শাস্তির দাবি ও শহিদদের স্বরণে নালিতাবাড়ীতে জামায়াতে ইসলামীর গণসমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেলে নালিতাবাড়ী পৌরশহরের গড়কান্দা হাছেন আলী ঈদগাহ মাঠে প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন নালিতাবাড়ী পৌর জামায়াতের আমীর দ্বীন মোহাম্মদ মাস্টার।

পৌর জামায়াতের সেক্রেটারি মো. হেলাল উদ্দিন ও কোষাধ্যক্ষ আব্দুল মোমেনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগ সেক্রেটারি এডভোকেট মতিউর রহমান আকন্দ।

দুপুরের পর থেকেই নালিতাবাড়ী উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে সমাবেশের উদ্দেশ্যে মিছিল আকারে নেতাকর্মীরা সভাস্থলে আসতে শুরু করে। ধীরে ধীরে এই গণজমায়েত বিশাল জনসভায় রুপান্তরিত হয়। সভায় বক্তারা দীর্ঘ ১৬ বছর আওয়ামী লীগ কর্তৃক জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের ওপর নির্মম নির্যাতনের বর্ণনা করেন ও ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টন ময়দানে জামায়াতের নেতাকর্মীদের নৃশংস হত্যা ও ২০১৩ সালে শাপলা চত্ত্বরে আওয়ামী সন্ত্রাসীদের হামলার তীব্র নিন্দা জানিয়ে তার সুষ্ঠু বিচার দাবী করেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমান, সেক্রেটারি নুরুজ্জামান বাদল, নালিতাবাড়ী উপজেলা জামায়াতের আমীর মাওলানা আফসার উদ্দিন, সেক্রেটারি মো: শাহাদাত হোসেন বিএসসি, শেরপুর শহর জামায়াতের নায়েবে আমীর মুহাম্মদ গোলাম কিবরিয়া ভিপি, নালিতাবাড়ী শ্রমিক ফেডারেশনের সভাপতি আবু সিনা মোহাম্মদ জোবায়ের, নালিতাবাড়ী ছাত্রশিবিরের সভাপতি ওমর ফারুক প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com