1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: তথ্য উপদেষ্টা মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

শেরপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

  • আপডেট টাইম :: রবিবার, ৩ নভেম্বর, ২০২৪

শেরপুর : শেরপুরে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে মাহিন ও জুনায়েদ নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২ নভেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের আন্ধারিয়া নিজপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো- মাহিন মিয়া (৬) ওই এলাকার সুলতান মিয়ার ছেলে এবং জুনায়েদ হোসেন (৫) মনোয়ার হোসেনের ছেলে।

জানা যায়, শিশু মাহিন ও জুনায়েদ হোসেন বিকেলে খেলতে গিয়ে আর বাড়ি ফিরে আসেনি। সন্ধ্যার পর অভিভাবকরা খোঁজাখুঁজির শুরু করে। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে নামলে ওই দুই শিশুর মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। ধারণা করা হচ্ছে, খেলতে এসে ওই পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে তারা মারা যায়।

শেরপুর সদর থানার ওসি জোবায়দুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয় ইউপি চেয়ারম্যান মোবাইলে ফোনে পানিতে ডুবে দুই শিশু মৃত্যুর ঘটনা জানান। খোঁজ-খবর নিয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com