1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: তথ্য উপদেষ্টা মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

শ্রীবরদীতে জাতীয় সমবায় দিবস পালিত

  • আপডেট টাইম :: রবিবার, ৩ নভেম্বর, ২০২৪

শ্রীবরদী (শেরপুর) : “সমবায়ে গড়র দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

শনিবার (২ নভেম্বর) সকালে এ উপলক্ষে পরিষদ চত্বরে জাতীয় পতকা ও সমবায় পতকা উত্তোলন শেষে উপজেলা প্রশাসন, সমবায় দপ্তর ও সমবায়ীবৃন্দদের আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালি শেষে সম্মেলন কক্ষ সোমেশ্বরীতে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ। সভার শুরুতেই সমবায়ের গুরুত্ব তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি উপজেলা সমবায় কর্মকর্তা নুরুজ্জামান খান।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সহকারি কমিশনার (ভূমি) নাহিদুল হক, তাতিহাটি ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট আব্দুর রউফ তালুকদার, সাংবাদিক ফরিদ আহমেদ রুবেল, ঢনঢনিয়া সিআইজি মৎস্য সমবায় সমিতি ইউসুফ আলী, শাপলা ঋণ দান সমবায় সমিতির সভাপতি মেরিনা আক্তার প্রমুখ।

এসময় উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা, সমবায় সমিতির সদস্য, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেনী-পেশার লোকজন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com