1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের

শ্রীবরদীতে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

  • আপডেট টাইম :: শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪

শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করেছে উপজেলা বিএনপি।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকালে উপজেলা বিএনপি ও সহযোগি সংগঠনের আয়োজনে উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে দলীয় কার্যালয়ের সামনে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুর রহিম দুলাল।

পৌর বিএনপি’র সভাপতি ফজলুল হক চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন দুলাল।

সভায় আরো বক্তব্য রাখেন- উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক এসএম সোহান, উপজেলা যুবদলের আহ্বায়ক আবু রায়হান মোহাম্মদ আল বেরুনী, যুগ্ম আহবায়ক ইখলাছুর রহমান লিটন, পৌর যুবদলের আহ্বায়ক আমিরুল তানজিল মিস্টার, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইফতেখারুজ্জামান সেলিম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রোকনুজ্জামান রোকন প্রমুখ।

এসময় উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভার বিএনপি এবং সহযোগি সংগঠনের কয়েক সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com