1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: মালয়েশিয়া ও চীন সফর নিয়ে সংসদে প্রধানমন্ত্রী মেসিকে নিয়ে গোপন তথ্য ফাঁস কাঁটাবনে বহুতল ভবনে আগুনে ২ জনের মৃত্যু ৬ মাস পর খুললো পাগলা মসজিদের দানবাক্স, পাওয়া গেল ৪৩ বস্তা টাকা নকলায় ইট বোঝাই ভ্যান চাপায় শিশুর মৃত্যু শ্রীবরদী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা, ৯ বাংলাদেশি আটক শ্রীবরদী সীমান্তে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে গ্রামবাসীদের নিয়ে উঠান বৈঠক শ্রীবরদীতে ৩৭ হাজার ৪০৬ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল শ্রীবরদী পৌরসভার ১৯ কোটি ৩৯ লাখ টাকার বাজেট ঘোষণা চীনে ১০৯ তলা ভবনে বিমান বিধ্বস্ত, আতঙ্কে স্থানীয়রা

তুলসী পাতার উপকারিতা

  • আপডেট টাইম :: শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

স্বাস্থ্য ডেস্ক : তুলসী এমন একটি গাছ-যার পাতা, বীজ, বাকল ও শেকড় সবকিছুই অতি প্রয়োজনীয়। এ গাছ থেকে আমরা অনায়াসে কিছু উপকরণ তৈরি করতে পারি, যা কঠিন রোগের ওষুধ। চলুন জেনে নেওয়া যাক তুলসী পাতার ঔষধি গুণ-

রক্ত পরিশুদ্ধ করে
প্রতিদিন সকালে খালি পেটে ২-৩টি তুলসী পাতা খাওয়ার অভ্যাস করলে রক্তে উপস্থিত ক্ষতিকর উপাদান এবং টক্সিন শরীরের বাইরে বেরিয়ে যায়। ফলে শরীরের রক্ত পরিশুদ্ধ হয়ে থাকে।
স্ট্রেস কমায়
তুলসী পাতা খাওয়া মাত্র কর্টিসল হরমোনের ক্ষরণ কমে যেতে শুরু করে। ফলে স্ট্রেস লেভেলও কমতে শুরু করে। কারণ কর্টিসল হরমোনের সঙ্গে স্ট্রেসের সরাসরি সম্পর্ক রয়েছে। ডিপ্রেশন বা মানসিক অবসাদের প্রকোপ কমাতেও তুলসী পাতা দারুণভাবে সাহায্য করে।
মাথার যন্ত্রণা কমায়
সিডেটিভ এবং ডিসইনফেকটেন্ট প্রপার্টিজ থাকার কারণে তুলসী পাতা যেকোনো ধরনের মাথার যন্ত্রণা কমাতে দারুণভাবে সাহায্য করে। তাই আপনি যদি প্রায়শই সাইনাস বা মাইগ্রেনের সমস্যায় ভুগে থাকেন, তাহলে কষ্ট কমাতে তুলসী পাতাকে কাজে লাগাতে পারেন।
দৃষ্টিশক্তির উন্নতি ঘটে
একাধিক পুষ্টিগুণে ভরপুর তুলসী পাতা, দৃষ্টিশক্তি বাড়ানোর পাশাপাশি ছানি এবং গ্লুকোমার মতো চোখের রোগকে দূরে রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। সেই সঙ্গে ম্যাকুলার ডিজেনারেশন আটকাতেও সাহায্য করে।
ব্রণের প্রকোপ কমে
তুলসী পাতায় উপস্থিত অ্যান্টি-ব্যাকটেরিয়াল এজেন্ট শরীরে প্রবেশ করার পর ক্ষতিকর ব্যাকটেরিয়া এবং জীবাণুদের সঙ্গে সঙ্গে মেরে ফেলে। ফলে ব্রণের প্রকোপ কমতে শুরু করে। সেই সঙ্গে নানাবিধ সংক্রমণে আক্রান্ত হওয়ার আশঙ্কাও হ্রাস পায়। প্রসঙ্গত, ব্রণের চিকিৎসায় তুলসী পাতা খেতে পারেন অথবা সরাসরি মুখে পেস্ট বানিয়ে লাগাতেও পারেন। দুই ক্ষেত্রেই সমান উপকার পাওয়া যায়।
নিশ্বাসের দুর্গন্ধ
নিশ্বাসের দুর্গন্ধ দূর করতেও তুলসী পাতা খুবই উপকারী এবং প্রাকৃতিক হওয়ার কারণে এর কোনো
পার্শ্বপ্রতিক্রিয়া নেই। মুখে দুর্গন্ধ হলে কিছু তুলসী পাতা চিবিয়ে খান, মুখের দুর্গন্ধ দূর হয়ে যাবে।
সর্দি-জ্বরের প্রকোপ কমায়
তুলসী পাতা হলো প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক। তাই তো জ্বর এবং সর্দি-কাশি সারাতে এই প্রাকৃতিক উপাদানটির কোনো বিকল্প হয় না বললেই চলে। আসলে তুলসী পাতা শরীরে প্রবেশ করা মাত্র যে যে ভাইরাসের কারণে জ্বর হয়েছে, সেই জীবাণুগুলোকে মারতে শুরু করে। ফলে শরীর ধীরে ধীরে চাঙ্গা হয়ে ওঠে।
যৌন রোগের চিকিৎসায়
শারীরিক দুর্বলতা আছে এমন পুরুষদের ক্ষেত্রে তুলসী বীজের ব্যবহার খুবই উপকারী। এ ছাড়া এর বীজ নিয়মিত ব্যবহার করলে যৌন-দুর্বলতায় উপকার পাওয়া যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com