1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

চিকিৎসা পেতে ভারতের পতাকায় প্রণাম করতে হবে বাংলাদেশিদের!

  • আপডেট টাইম :: সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
আন্তর্জাতিক ডেস্ক : চেম্বারের বাইরে ভারতের জাতীয় পতাকা সাটিয়েছেন শিলিগুড়ির চিকিৎসক ডা. শেখর বন্দ্যোপাধ্যায়। সেখানে বাংলাদেশী রোগীদের জন্য দিয়েছেন শর্ত।

ওই বার্তায় বলেছেন, ‘ভারতবর্ষের জাতীয় পতাকা আমাদের মাতৃসম। এই পতাকাকে প্রণাম করে চেম্বারে প্রবেশ করবেন।বিশেষত বাংলাদেশ থেকে আগত রোগীরা প্রণাম না করলে এখানে রোগী দেখা হবে না।’

শিখর বন্দোপাধ্যায় নামের ওই চিকিৎসক ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকেও একই কথা বলেছেন। তিনি পশ্চিমবঙ্গের নর্থবেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালের ইএনটি (নাক-কান-গলা) বিভাগের স্পেশাল মেডিক্যাল অফিসার।

তিনি বলেন, ‘বাংলাদেশে আমাদের পতাকা অবমাননা করা হয়েছে, যা আমাকে কষ্ট দিয়েছে। আমি রোগীদের ফিরিয়ে দিতে চাই না। কিন্তু যারা আমাদের দেশে আসবে তাদের আমাদের পতাকাকে সম্মান জানাতে হবে।’

সম্প্রতি ঢাকার বিমানবন্দরে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার এবং পরদিন তাঁকে আদালতে হাজির করার পর চট্টগ্রামে সহিংসতায় আইনজীবীর প্রাণহানির পর দুই দেশের মধ্যে উত্তেজনা তৈরি হয়ে। দুই দেশেই পরস্পরের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ উঠেছে।

এদিকে বাংলাদেশি রোগীদের চিকিৎসাসেবা দেওয়া বন্ধের বিষয়টিকে সমর্থন করেনি পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিল (ডব্লিউবিএমসি)। সংগঠনটির সভাপতি ড. সুদীপ্ত রায় বলেছেন, ‘তারা রোগীদের মধ্যে কোনো বৈষম্য করেন না। সবার চিকিৎসা করবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com