1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
টাঙ্গাইলে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনায় গ্রেপ্তার ৫ মিরসরাইয়ে টহল ভ্যানে বাসের ধাক্কা, আহত ৬ পুলিশ সদস্য আমাদের শিক্ষা ব্যবস্থা আমূল ঢেলে সাজানো দরকার: রাষ্ট্রপতি আগামী ১ ডিসেম্বর থেকে হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার করলেই ব্যবস্থা: ডিএমপি সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার গেটে অগ্নিসংযোগ আজানের জবাব দেওয়ার নিয়ম প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন আজ ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত একলাফে ১১ হাজার টাকা কমলো স্বর্ণের দাম, ভরি কত নালিতাবাড়ীতে পরীক্ষার্থীদের ফরম পূরণে বিএম সাবাব ফাউন্ডেশনের সহায়তা

১৬শ মে.টন পেঁয়াজ নিয়ে মালবাহী ট্রেন বাংলাদেশে

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৮ মে, ২০২০

অর্থ ও বানিজ্য ডেস্ক : করোনার কারণে বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম দুইমাস বন্ধ থাকার পর অবশেষে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) সকালে ভারতের নাসিক থেকে ৪২টি বগিতে করে ১৬শ মেট্রিক টন পেঁয়াজ নিয়ে হিলি রেলস্টেশন আসে মালবাহী ট্রেন।

হিলি স্থলবন্দরের আমদানিকারক শহীদুল ইসলাম শহীদ জানান, করোনা পরিস্থিতির কারণে দেশে পেঁয়াজের সংকট দেখা দেয়। ফলে দাম বাড়তে থাকে। এ অবস্থায় গত ২২ মে ভারত থেকে পেঁয়াজ আমদানি করার জন্য এলসি করা হয়। এরপর নাসিক থেকে মালবাহী ট্রেনটি ৪২টি বগিতে ১৬শ মেট্রিকটন পেঁয়াজ নিয়ে বাংলাদেশে রওনা দেয়। পেঁয়াজ বোঝাই মালবাহী ট্রেনটি বুধবার মধ্যরাতে দিনাজপুরের বিরল রেলবন্দর দিয়ে দেশে প্রবেশ করে। সেখানে পেঁয়াজের চালানটির কার্যক্রম শেষ হলে বৃহস্পতিবার সকালে হিলি রেলস্টেশনে এসে পৌঁছায়।

এসময় মালবাহী ট্রেন থেকে দ্রুত পেঁয়াজ খালাস করে নেওয়া হয় জানিয়ে তিনি আরও বলেন, এরপর বাজারে দ্রুত সরবরাহের লক্ষে আমদানি করা পেঁয়াজ ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পাঠানো হচ্ছে।

আমদানিকারক শহীদুল ইসলাম আরও জানান, সব খরচসহ ভারত থেকে প্রতি কেজি পেঁয়াজ আমদানিতে পড়েছে ২১-২২ টাকা। আর প্রকারভেদে ২৩-২৭ টাকায় তিনি ব্যবসায়ীদের কাছে পাইকারি বিক্রি করছেন। কিছুদিনের মধ্যে তার দ্বিতীয় চালানটি দেশে আসবে বলেও জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com