1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির ১৬ ডিসেম্বর উদ্বোধন হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বিকিনি নয়, ফুলহাতা নীল পোশাকে মিস ইউনিভার্স মঞ্চে মাহি দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কে এই শীর্ষ সন্ত্রাসী ‘সুইডেন আসলাম’ ইটনায় অবৈধভাবে মজুত করা ১৫৮ বস্তা সার জব্দ, মামলার নির্দেশ নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ যুবলীগকর্মী ও ছাত্রদল নেতা গ্রেফতার শ্রীবরদী ও ঝিনাইগাতী সীমান্তে সাড়ে ৫ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

নেতানিয়াহুকে হত্যায় ইসরায়েলিকে নিয়োগ ইরানের! সন্দেহভাজন গ্রেপ্তার

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
আন্তর্জাতিক ডেস্ক : এক ইসরায়েলি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে, যাকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ শীর্ষ ইসরায়েলি কর্মকর্তাদের হত্যার পরিকল্পনার জন্য ইরান নিয়োগ দিয়েছিল। দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেট ও পুলিশ বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে বলে এএফপির প্রতিবেদন থেকে জানা গেছে।

বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি ব্যক্তিদের হত্যার পরিকল্পনার জন্য ইরানি গোয়েন্দা সংস্থা একজন ইসরায়েলি নাগরিককে নিয়োগ করেছিল। তাকে দুইবার ইরানে পাচার করা হয়।

অন্যদিকে এএফপি বৃহস্পতিবার আদালতের যে নথি দেখেছে, সেখানে ওই ব্যক্তির পরিচয় হিসেবে মর্দেখাই মামান নাম উল্লেখ করা হয়েছে, যিনি আসকালানের বাসিন্দা।

এই ভ্রমণের সময় সন্দেহভাজনকে ইসরায়েলে নিরাপত্তা মিশন সম্পাদনের জন্য অনুরোধ করা হয়, যার মধ্যে ‘অর্থ বা অস্ত্র স্থানান্তর করা’, জনাকীর্ণ স্থানের ছবি তোলা এবং তেহরানের নিয়োগকৃত অন্য ইসরায়েলিদের হুমকি দেওয়া অন্তর্ভুক্ত ছিল বলেও বিবৃতিতে বলা হয়েছে।

এ ছাড়া সন্দেহভাজনকে আরো কিছু কাজ করতে বলা হয়েছিল, যার মধ্যে ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের সদস্যদের দ্বৈত এজেন্ট হিসেবে নিয়োগ করা অন্তর্ভুক্ত ছিল। পাশাপাশি এক মিলিয়ন ডলার অগ্রিম চাওয়ার পর সন্দেহভাজনকে বৈঠকে অংশ নেওয়ার জন্য পাঁচ হাজার ইউরো দেওয়া হয়েছিল এবং ভবিষ্যতে তার সঙ্গে যোগাযোগ করা হবে বলে জানানো হয়েছিল।

শিন বেটের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ‘এটি অত্যন্ত গুরুতর একটি ঘটনা, যা ইসরায়েলে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিকল্পনার জন্য ইসরায়েলি নাগরিকদের নিয়োগ করতে ইরানি গোয়েন্দা এজেন্টদের বিশাল প্রচেষ্টাকে উদাহরণস্বরূপ উপস্থাপন করে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com