1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাবার মৃত্যুশোকে পেনাল্টিতে শট নেননি ফুটবলার দেশের বাজারে স্বর্ণের দাম ভরিতে বাড়লো ২২১৬ টাকা ৩২৫০০ প্রধান শিক্ষক নিয়োগে বাধা কাটলো, সঙ্গে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী বাংলাদেশের অভ‍্যন্তরীণ ইস্যুতে চীন কারো হস্তক্ষেপ মেনে নেবে না: ইয়াও ওয়েন দক্ষিণ আফ্রিকায় অভিবাসনবিরোধী বিক্ষোভ, আটক ৯ শতাধিক ৩২ হাজার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই খামেনির জানাজায় অংশ নিতে ইরানের পথে স্পিকার দেশের ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা ৩ মিনিটে দুই গোলের সমতা, অতিরিক্ত সময়ের পেনাল্টিতে ফেরার গল্প লিখল বেলজিয়াম রেমিট্যান্সে নতুন ইতিহাস, অর্থবছরে এলো রেকর্ড ৩৫.৫৬ বিলিয়ন ডলার

রমজানে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে প্রধান উপদেষ্টার নির্দেশ

  • আপডেট টাইম :: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪

বাংলার কাগজ ডেস্ক : আসন্ন রমজানে দ্রব্যমূল্যের পাশাপাশি পণ্য সরবরাহ শৃঙ্খল স্বাভাবিক রাখতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (৩০ ডিসেম্বর) ভিডিও কনফারেন্সের মাধ্যমে নিজ কার্যালয় থেকে দেশের চার বিভাগের ৩১ জেলার কর্মকর্তাদের সঙ্গে ভার্চ্যুয়াল আলোচনায় যুক্ত হয়ে এ নির্দেশ দেন তিনি।

ভিডিও কনফারেন্সে কর্মকর্তাদের নিজ নিজ এলাকায় আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, কৃষিপণ্য সংরক্ষণ, সার সরবরাহ এবং শিল্প এলাকায় শান্তি-শৃঙ্খলা নিশ্চিতে নিবিড়ভাবে কাজ করার নির্দেশ দেন প্রধান উপদেষ্টা।

কনফারেন্সের সমাপনী বক্তব্যে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘এটা আমার জন্য প্রথম সুযোগ ছিল আপনাদের সঙ্গে কথা বলার। অনেক কিছু শিখলাম, অনেক বিষয়ে নিজেকে অবহিত করলাম। এটা আমাদের কাজে সহায়ক হবে।

ড. ইউনূস বলেন, ‘সামনেই রমজান আসছে, রমজানকে কেন্দ্র করে বাজার মূল্যের দিকে আপনারা বিশেষভাবে নজর রাখবেন। শুধু বাজার মূল্য নয়, জিনিসপত্র আনা-নেয়া আরও কীভাবে সহজ করা যায়, সে বিষয়েও কাজ করবেন।’

সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, সংস্কারের লক্ষ্যে সরকার যে ১৫টি কমিশন গঠন করেছে তার মধ্যে কয়েকটি কমিশন খুব শিগগিরিই তাদের রিপোর্ট প্রদান করবে। এসব প্রতিবেদনের পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু হবে, নাগরিকদের সঙ্গেও আলোচনা হবে। এর মধ্যদিয়ে দেশে নির্বাচনের একটি আবহও তৈরি হবে। এ সময় শান্তিপূর্ণভাবে সংস্কারকাজ সম্পন্ন করতে রিপোর্টের প্রতিক্রিয়া কী হবে, সে বিষয়ে সচেতন থাকার জন্য মাঠ প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশ দেন প্রধান উপদেষ্টা।

এদিন ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কর্মকর্তাদের সঙ্গে ভার্চ্যুয়ালি ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ১৯ জন বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, রেঞ্জ পুলিশ প্রধান, জেলা প্রশাসক ও পুলিশ সুপার পর্যায়ের কর্মকর্তারা বক্তব্য দেন।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে আয়োজিত ওই আলোচনা সভার সঞ্চালনা করেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ। অনুষ্ঠানে তিনি জানান, শিগগিরই বাকি চার বিভাগের ৩৩ জেলার কর্মকর্তাদের সঙ্গে একইভাবে ভিডিও কনফারেন্সে ভার্চ্যুয়াল আলোচনায় যোগ দেবেন প্রধান উপদেষ্টা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com