1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পোশাকশ্রমিকের নিম্নতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা

৩ মিনিটে দুই গোলের সমতা, অতিরিক্ত সময়ের পেনাল্টিতে ফেরার গল্প লিখল বেলজিয়াম

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

স্পোর্টস ডেস্ক : নির্ধারিত সময়ের শেষ দিকের জোড়া গোল এবং অতিরিক্ত সময়ের একেবারে অন্তিম মুহূর্তের পেনাল্টি—সব মিলিয়ে সিয়াটলে এক রোমাঞ্চকর জয়ের দেখা পেল বেলজিয়াম। শুরুতে দুই গোলে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত সেনেগালকে ৩-২ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে ইউরোপের এই দেশ।

ম্যাচের বড় একটা সময় পর্যন্ত ২-০ ব্যবধানে এগিয়ে থেকে জয়ের পথেই ছিল সেনেগাল। তবে বিদায়ের দ্বারপ্রান্তে থাকা বেলজিয়াম অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়ায় ম্যাচের ৮৬ মিনিটে। এ সময় রোমেলু লুকাকুর গোলে ব্যবধান কমায় তারা। এর ঠিক তিন মিনিট পর, ৮৯ মিনিটে ইউরি টিলেমান্স বল জালে জড়ালে ২-২ সমতায় শেষ হয় নির্ধারিত সময়ের খেলা। ফলাফল নির্ধারণে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

অতিরিক্ত সময়ের প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধেও সমতা বজায় ছিল। তবে যোগ করা সময়ে, অর্থাৎ ১২৫তম মিনিটে পেনাল্টি পায় বেলজিয়াম। ডান প্রান্ত থেকে টিমোথি কাস্তানিয়ের নিচু ক্রসের সময় ডি-বক্সের ভেতর ইউরি টিলেমান্সকে ফাউল করেন সেনেগালের লামিনে কামারা। ভিডিও সহকারী রেফারির (ভিএআর) সাহায্যে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পটকিক থেকে লক্ষ্যভেদ করে দলকে ৩-২ ব্যবধানের জয় এনে দেন টিলেমান্স নিজেই।

পেনাল্টির ঠিক আগেই অবশ্য লিড নেওয়ার দারুণ এক সুযোগ পেয়েছিল বেলজিয়াম। গোলপোস্টের মাত্র ১১ গজ দূর থেকে ডোডি লুকেবাকিওর নেওয়া শট ক্রসবারে লেগে ফিরে আসে। শট নেওয়ার সময় ভারসাম্য হারানোয় নিশ্চিত গোল থেকে বঞ্চিত হয় তার দল। তবে শেষ পর্যন্ত টিলেমান্সের সফল স্পটকিকে ভর করে খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়ে দারুণ এক জয় নিয়েই মাঠ ছাড়ে বেলজিয়াম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com