1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পোশাকশ্রমিকের নিম্নতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা

বাবার মৃত্যুশোকে পেনাল্টিতে শট নেননি ফুটবলার

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

স্পোর্টস ডেস্ক : সেনেগালের বিপক্ষে নাটকীয় জয়ে বেলজিয়াম যখন শেষ ষোলো নিশ্চিত করে, তখন আলোচনার কেন্দ্রে ছিলেন রোমেলু লুকাকু। অতিরিক্ত সময়ের পেনাল্টি নিজে না নিয়ে সতীর্থ ইউরি টিলেমান্সকে সুযোগ দেন এই তারকা স্ট্রাইকার। পরে তিনি জানালেন, বাবার মৃত্যুশোক সামলে ওঠার সংগ্রামই তাকে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে।

এদিন টানা দ্বিতীয় ম্যাচেও গোল করেন লুকাকু। দলের প্রত্যাবর্তনের সূচনাও আসে তার পা থেকেই। তবে অতিরিক্ত সময়ের গুরুত্বপূর্ণ পেনাল্টি পেলে অনেকেই ধারণা করেছিলেন, তিনিই শট নেবেন। কিন্তু তিনি বল হাতে নিয়েও তা ইউরি টিলেমান্সের কাছে তুলে দেন। টিলেমান্স সেই সুযোগ কাজে লাগিয়ে দলের জয় নিশ্চিত করেন।

এ বিষয়ে লুকাকু বলেন, হ্যাঁ, আমি চাইলে পেনাল্টি নিতে পারতাম। কিন্তু মানসিকভাবে আমি এখনও খুব কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। তাই আমি চেয়েছিলাম ইউরি (টিলেমান্স) পেনাল্টিটি নিক। আমার ব্যক্তিগতভাবে জেতার দরকার নেই, জিততে হবে দলকে। সেই মুহূর্তে আমার মনে হয়েছে, ইউরির নেওয়াই ভালো হবে।

 গত বছরের সেপ্টেম্বরে ৫৮ বছর বয়সে মারা যান লুকাকুর বাবা রজার লুকাকু, যিনি জায়ারের (বর্তমান কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র) সাবেক জাতীয় দলের স্ট্রাইকার ছিলেন। বাবার মৃত্যুর ধাক্কা লুকাকুকে গভীরভাবে নাড়িয়ে দেয়। কাকতালীয়ভাবে, ইতালির নাপোলিতে তার মৌসুমও প্রত্যাশার তুলনায় খারাপ কাটে- মাত্র সাত ম্যাচে একটি গোল করেন তিনি।

এই বিশ্বকাপে প্রথম দুই ম্যাচে গোল পাননি লুকাকু। তবে শেষ দুই ম্যাচে বদলি হিসেবে নেমে নিউজিল্যান্ড ও সেনেগালের বিপক্ষে গোল করেন। মজার বিষয়, দুটি গোলই এসেছে একই মিনিটে- দ্বিতীয়ার্ধের ৪১তম মিনিটে।

নিজের এই প্রত্যাবর্তন নিয়ে আবেগঘন কণ্ঠে লুকাকু বলেন, আমার মনে হয়, ওপরে বসে আমার বাবাই আমাকে সাহায্য করছেন।

শেষ ষোলো নিশ্চিত হওয়ার পর বেলজিয়ামের পরবর্তী প্রতিপক্ষ স্বাগতিক যুক্তরাষ্ট্র। এই জয়ের পর দলের মানসিক দৃঢ়তা আরও বেড়েছে বলে মনে করেন লুকাকু। তার ভাষায়, আমরা পিছিয়ে ছিলাম, কিন্তু দারুণ মানসিক দৃঢ়তা দেখিয়েছি। এ ধরনের ম্যাচে ঠিক এটাই দরকার, কারণ সেনেগাল এই টুর্নামেন্টের অন্যতম সেরা দল। প্রযুক্তিগত, শারীরিক ও কৌশলগত সব দিক থেকেই। ম্যাচটা খুব কঠিন ছিল।

তিনি আরও বলেন, তবে আমরা প্রেসিংয়ের তীব্রতা বাড়িয়েছিলাম এবং বল দখলে নেওয়ার পর দলের ঐক্য ও লড়াইয়ের মানসিকতা ফুটে উঠেছিল। এভাবেই আমরা জিতেছি। এই ধরনের জয় আমাদের দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এটি আমাদের আরও ঐক্যবদ্ধ করবে। আমরা সবসময়ই একতাবদ্ধ, তবে এমন জয় দলের বন্ধনকে আরও শক্তিশালী করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com