1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রূপপুরে পৌঁছাল পারমাণবিক জ্বালানির নবম ও শেষ চালান দেশজুড়ে চিরুনি অভিযান, মাঠে ১৬৮ প্লাটুন বিজিবি-আনসার শেরপুর যুবদের নতুন ডিজিটাল প্রযুক্তি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

প্রকৃত উচ্চতা মাপতে মাউন্ট এভারেস্টের চূড়ায় চীনা জরিপ দল

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৮ মে, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের উচ্চতম পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টের উচ্চতা নিয়ে গত ১ মে নেপালের সঙ্গে চীনের বিতর্ক শুরু হয়। চীনের হিসেবে এভারেস্টের উচ্চতা নেপালের হিসেব থেকে চার মিটার কম। দুই দেশের এই মতবিরোধের মধ্যে এভারেস্টের প্রকৃত উচ্চতা মাপতে বুধবার তিব্বতের দিক দিয়ে আবার উচ্চতম পর্বতশৃঙ্গে উঠেছে চীনা জরিপ দল। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া এক প্রতিবেদনে এ খবর জানায়।

এতদিন ধরে এভারেস্টের প্রতিষ্ঠিত উচ্চতা ছিল ৮৮৪৮ মিটার, যা মেপেছিল নেপাল। কিন্তু মে মাসে চীনের পরিমাপ অনুযায়ী উচ্চতা দাঁড়ায় ৮৮৪৪.৪৩ মিটার। এতে আপত্তি জানায় নেপাল। সেই কারণে আরো একবার উচ্চতা মাপতে সেখানে পৌঁছালো জরিপ দল।

প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়ের প্রকৌশলী চেন গ্যাং বলেছেন, এভারেস্টের প্রকৃত উচ্চতা মানুষের জ্ঞান ও বিজ্ঞানীদের গবেষণায় সাহায্য করবে।

তিব্বতি ভাষায় মাউন্ট কুয়োমোলাঙ্গমা নামে পরিচিত মাউন্ট এভারেস্টের পরিমাপ আগেও দুইবার করেছিল চীন। ১৯৭৫ ও ২০০৫ সালে এভারেস্টের উচ্চতা প্রকাশ করেছিল তারা, যেখানে উচ্চতা ছিল ৮৮৪৮.১৩ মিটার ও ৮৮৪৪.৪৩ মিটার। উচ্চতা মাপতে গিয়ে চূড়ায় আড়াই ঘণ্টা ছিলেন জরিপ দলের সদস্যরা, যা চীনা পর্বতারোহীদের নতুন রেকর্ড।

এর আগে এভারেস্ট চীনে অবস্থিত বলে দাবি করেছিল বেইজিং। ওই দাবির তীব্র প্রতিবাদ করে নেপাল। ১৯৬১ সালে সীমান্ত সমস্যা মিটিয়ে নেয় চীন ও নেপাল। বর্তমানে অনেক পর্বতারোহীই উন্নত সুযোগ সুবিধার জন্য নেপালের পরিবর্তে তিব্বতের দিক দিয়ে এভারেস্টে উঠছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com