1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কে এই শীর্ষ সন্ত্রাসী ‘সুইডেন আসলাম’ ইটনায় অবৈধভাবে মজুত করা ১৫৮ বস্তা সার জব্দ, মামলার নির্দেশ নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ যুবলীগকর্মী ও ছাত্রদল নেতা গ্রেফতার শ্রীবরদী ও ঝিনাইগাতী সীমান্তে সাড়ে ৫ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ পানের ঝুড়িতে করে ৪০ লাখ টাকার ইয়াবা পাচার, কারবারি আটক রান্নাঘরের পেছন থেকে ৩৮ কেজি গাঁজা উদ্ধার, জড়িত চার নারী আটক আজ থেকে শুরু হচ্ছে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সংলাপ বি’স্ফোরক মামলায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ হজে যেতে পারছেন না ১০ হাজার ফিলিস্তিনি, অপেক্ষমাণ ৪০০ জনের মৃত্যু বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

ইসরায়েলের নৌঘাঁটিতে প্রথমবারের মতো হিজবুল্লাহর ড্রোন হামলা

  • আপডেট টাইম :: সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের আশদোদ নৌঘাঁটিতে প্রথমবারের মতো ড্রোন হামলা চালানোর দাবি করেছে। রোববার (২৪ নভেম্বর) এক বিবৃতিতে সংগঠনটি জানায়, আশদোদ নৌঘাঁটিতে প্রথমবারের মতো ড্রোনের মাধ্যমে আকাশ থেকে আক্রমণ চালানো হয়েছে।

এছাড়া অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে তেল আবিবের একটি ‘সামরিক লক্ষ্যবস্তুতে’ হামলা চালানোর দাবিও করেছে হিজবুল্লাহ। একই সময়ে তেল আবিবের উপকণ্ঠে একটি গোয়েন্দা ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ছুড়েছে তারা। খবর আল জাজিরার।

হিজবুল্লাহর হামলায় তেল আবিবের ‘গুরুতর ক্ষতি’ হয়েছে বলে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) তেল আবিব শহরতলী সহ মধ্য ও উত্তরাঞ্চলে বিমান হামলার সাইরেন বাজানোর খবর দিয়েছে। আইডিএফ বলেছে, তারা উত্তর ইসরায়েলে ছোঁড়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আটকে দিয়েছে। লেবানন থেকে ২৫০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে জানায় আইডিএফ।

শনিবার (২৩ নভেম্বরে) লেবাননের মধ্য বৈরুতে ইসরায়েলি হামলায় কমপক্ষে ২৯ জন নিহত হওয়ার একদিন পরই হিজবুল্লাহর পক্ষ থেকে শক্ত জবাব এলো। লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, মধ্য বৈরুতে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৬৬ জন আহত হয়েছিলেন।

গত ২৩ সেপ্টেম্বর থেকে লেবাননে হামলা জোরদার করে ইসরায়েল। প্রথমে আকাশ পথে হামলা হলেও, পরে দক্ষিণ লেবাননে স্থল অভিযান শুরু করে ইসরায়েলি সেনারা। ইসরায়েলি বাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী, তখন থেকে হিজবুল্লাহ একদিনে সবচেয়ে বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ২৪ সেপ্টেম্বর। এদিন ইসরায়েলে ৩৫০টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com