1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শিল্পী সমিতি নির্বাচন, তারকারা কে কোন পদে লড়ছেন? বাবার মৃত্যুশোকে পেনাল্টিতে শট নেননি ফুটবলার দেশের বাজারে স্বর্ণের দাম ভরিতে বাড়লো ২২১৬ টাকা ৩২৫০০ প্রধান শিক্ষক নিয়োগে বাধা কাটলো, সঙ্গে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী বাংলাদেশের অভ‍্যন্তরীণ ইস্যুতে চীন কারো হস্তক্ষেপ মেনে নেবে না: ইয়াও ওয়েন দক্ষিণ আফ্রিকায় অভিবাসনবিরোধী বিক্ষোভ, আটক ৯ শতাধিক ৩২ হাজার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই খামেনির জানাজায় অংশ নিতে ইরানের পথে স্পিকার দেশের ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা ৩ মিনিটে দুই গোলের সমতা, অতিরিক্ত সময়ের পেনাল্টিতে ফেরার গল্প লিখল বেলজিয়াম

শহীদ মিনারে দলে দলে জড়ো হচ্ছেন বিপ্লবীরা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪

ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে ‘মার্চ ফর ইউনিটি’তে যোগ দিতে সকাল থেকেই শহীদ মিনারে দলে দলে আসতে শুরু করেছেন দেশের বিভিন্ন এলাকার বিপ্লবী ছাত্র-জনতা।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ও শহীদ মিনার এলাকায় জমায়েত হতে শুরু করেন তারা।

এসময় ছাত্র-জনতা ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’, ‘দিল্লি না ঢাকা ঢাকা’, ‘রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’, ‘আবু সাঈদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ,’ ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

ছাত্র-জনতার বিভিন্ন দলকে শহীদ মিনারের আশপাশে অবস্থান নিতে দেখা গেছে। শিক্ষার্থীদের কেউ কেউ আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলেও তাৎক্ষণিকভাবে অবস্থান নিয়েছেন। আবার কেউ ক্যাম্পাসের বিভিন্ন এলাকা ঘুরে দেখছেন।

চট্টগ্রাম, নাটোর, পঞ্চগড়, সিরাজগঞ্জসহ বিভিন্ন জেলা থেকে আসা ছাত্র-জনতাও সকাল থেকে শহীদ মিনার ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থান নেন।

ভোরে সিলেট থেকে এসেছেন কিছু শিক্ষার্থী। তারা সকাল থেকে বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থান নিয়েছেন। তারা বলেন, আমরা চাই না বিপ্লব ব্যর্থ হয়ে যাক। আমরা চাই বিপ্লব যেন আগামীর স্বপ্নের দেশ গড়তে ভূমিকা রাখে। এসময় তারা ফ্যাসিবাদবিরোধী শপথে সারা দেশের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আজ শহীদ মিনারে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করার কথা ছিল। পরে অন্তর্বর্তী সরকার এ ঘোষণাপত্র পাঠ করবে জানালে আজ ঘোষণাপত্র পাঠ হবে কি না তা নিয়ে বিভ্রান্তি শুরু হয়।

এমন প্রেক্ষাপটে সোমবার (৩০ ডিসেম্বর) রাত পৌনে ২টার দিকে রাজধানীর বাংলামোটরে নিজেদের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সেখানে বলা হয়, আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে ‘মার্চ ফর ইউনিটি’ (ঐক্যের জন্য যাত্রা) কর্মসূচি পালন করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com