1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রূপপুরে পৌঁছাল পারমাণবিক জ্বালানির নবম ও শেষ চালান দেশজুড়ে চিরুনি অভিযান, মাঠে ১৬৮ প্লাটুন বিজিবি-আনসার শেরপুর যুবদের নতুন ডিজিটাল প্রযুক্তি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

নাটকীয়ভাবে আক্রান্তের সংখ্যা বেড়েছে ফ্রান্সে

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৯ মে, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বেশ কমে এসেছিল ফ্রান্সে। কিন্তু নাটকীয়ভাবে আবার বেড়েছে আক্রান্তের সংখ্যা। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যমতে গেল ২৪ ঘণ্টায় সেখানে ৩ হাজার ৩২৫ জন আক্রান্ত হয়েছে। বুধবার আক্রান্ত হয়েছিল ৩ হাজার! খবর আনাদোলু এজেন্সির।

দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ৪৯ হাজার ৭১। সেরে উঠেছে ৬৭ হাজার ১৯১ জন।

তবে মৃতের সংখ্যা বাড়েনি। বৃহস্পতিবার (২৭ মে) দেশটিতে করোনা আক্রান্ত হয়ে ৬৯ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৮ হাজার ৬৬২। তার মধ্যে ১৮ হাজার ৩২৬ জন হাসপাতালে মারা গেছে। আর ১০ হাজার ৩৩৫ জন মারা গেছে নার্সিং হোমে।

দেশটিতে হাসপাতালে ভর্তি হওয়ার রোগীর সংখ্যাও কমেছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ১৫ হাজার ২০৮ জন। যা আগের দিনের চেয়ে ৪৭২ জন কম। নিবিড় পরিচর্যা কেন্দ্রে রয়েছে ১ হাজার ৪২৯ জন। যা আগের দিনের চেয়ে ৭২ জন কম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com