1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রূপপুরে পৌঁছাল পারমাণবিক জ্বালানির নবম ও শেষ চালান দেশজুড়ে চিরুনি অভিযান, মাঠে ১৬৮ প্লাটুন বিজিবি-আনসার শেরপুর যুবদের নতুন ডিজিটাল প্রযুক্তি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

দেশজুড়ে চিরুনি অভিযান, মাঠে ১৬৮ প্লাটুন বিজিবি-আনসার

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক: ডিসেম্বর ঘিরে সম্ভাব্য নাশকতা ও সহিংসতা ঠেকাতে দেশজুড়ে কঠোর নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সন্দেহভাজনদের গতিবিধি নজরদারিতে এনে শুরু হয়েছে বিশেষ চিরুনি অভিযান। অপরাধপ্রবণ এলাকা, মেস, আবাসিক হোটেল থেকে শুরু করে সন্দেহভাজনদের গোপন আস্তানায় চলছে তল্লাশি। রাজধানীর প্রবেশমুখ ও গুরুত্বপূর্ণ পয়েন্টে বসানো হয়েছে চেকপোস্ট। পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দেশের বিভিন্ন জেলায় মোতায়েন করা হয়েছে বিজিবির ১০৯ প্লাটুন ও আনসার ব্যাটালিয়নের ৫৯ প্লাটুন সদস্য।

অভিযানে চিহ্নিত অপরাধী, নাশকতাকারী, অবৈধ অস্ত্রধারী ও পলাতক আসামিদের গ্রেপ্তারে গুরুত্ব দেওয়া হচ্ছে। গোয়েন্দা নজরদারির পাশাপাশি বাড়ানো হয়েছে টহল ও তল্লাশি কার্যক্রম।

পুলিশ সদর দপ্তর সূত্র জানিয়েছে, ডিসেম্বরজুড়ে একটি নিরাপত্তা পরিকল্পনা প্রস্তুত করা হয়েছে। নিষিদ্ধ সংগঠনের নাশকতা ঠেকানো এবং ডিসেম্বরে জাতীয় দিবস ও রাজনৈতিক কর্মসূচি সফলভাবে সম্পন্ন করতে মাঠ পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে।

ঝুঁকিপূর্ণ কয়েকটি জেলার নিরাপত্তা সমন্বয়ে ইতোমধ্যে ঢাকা রেঞ্জে অতিরিক্ত পুলিশ কর্মকর্তা সংযুক্ত করা হচ্ছে। গাফিলতির কারণে কোনো জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে পুলিশ সুপারকে প্রত্যাহার করা হতে পারে এমন বার্তা গেছে ঊর্ধ্বতন মহল থেকে। একই সঙ্গে পুলিশের ভিতরে আওয়ামী ঘেঁষা কর্মকর্তাদের গতিবিধিও নজরদারিতে রাখা হয়েছে।

এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চিরুনি অভিযানে ঘাপটি মেরে থাকা নিষিদ্ধ দলের নেতা-কর্মী গ্রেপ্তারের সংখ্যা ক্রমেই বাড়ছে। এদের অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন উসকানিমূলক পোস্ট দিয়ে আসছিলেন।

ডিএমপি জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৪৯ নেতা-কর্মীসহ ৪৯৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকার ১১ প্রবেশদ্বার ও গুরুত্বপূর্ণ দেড় শতাধিক পয়েন্টে চেকপোস্ট বসিয়ে কঠোর তল্লাশি চালানো হচ্ছে। ফ্লাইওভারের প্রবেশমুখেও চলছে পুলিশি তল্লাশি। ঢাকায় নতুন আসা ব্যক্তিদের ওপর চলছে নজরদারি। নিরাপত্তা বাড়ানো হয়েছে কেপিআইভুক্ত স্থাপনায়। বাড়ানো হয়েছে প্যাট্রলিং।

বিজিবি সদর দপ্তর জানিয়েছে, যেকোনো ধরনের অনাকাক্সিক্ষত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, চট্টগ্রাম ও কক্সবাজারে ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। আনসার ভিডিপি সদর দপ্তর জানিয়েছে, গাজীপুর, গোপালগঞ্জ, ফরিদপুর, নারায়ণগঞ্জ, খুলনা, মাদারীপুর, শরীয়তপুর, সাতক্ষীরা ও ময়মনসিংহ জেলায় ৫৯ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন রয়েছেন।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) কামারুম মুনিরা বলেন, ডিসেম্বরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ইতোমধ্যে সমন্বিত নিরাপত্তা পরিকল্পনা সাজিয়েছে। এর আওতায় আগাম গোয়েন্দা তথ্য সংগ্রহ, গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি বৃদ্ধি, নিয়মিত টহল জোরদার, প্রয়োজনীয় চেকপোস্ট স্থাপন এবং যেকোনো পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি ঝুঁকিপূর্ণ এলাকা ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে বিশেষ নজরদারি করা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com